Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, এবার কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে পদ্ম শিবির, জল্পনায় শিলমোহর

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, এবার কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে পদ্ম শিবির, জল্পনায় শিলমোহর

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-58.webp

টলিউড থেকে রাজনীতিতে পা রাখার কয়েক মাসের মধ্যেই বড় দায়িত্ব পেতে চলেছেন কোয়েল মল্লিক। এবার তাঁকেই রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘোষণা করতেই রাজ্য রাজনীতিতে জল্পনার অবসান হল।

গত কয়েক সপ্তাহ ধরেই এই নিয়ে জোর গুঞ্জন চলছিল। কোয়েলের ছেড়ে দেওয়া বিধানসভা আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছিল। এবার সেই আসনের অন্তর্বর্তী নির্বাচনের আগেই তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি। উল্লেখ্য, এর আগেও তৃণমূল থেকে আসা তিনজন নেতাকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। দলবদলের পরই তাঁদের সংসদের উচ্চকক্ষে জায়গা করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, কোয়েলের ক্ষেত্রেও সেই একই ফর্মুলা কাজ করল।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কোয়েল মল্লিক। তারকা প্রার্থী হিসেবে তাঁকে জেতানোর জন্য সবরকম চেষ্টা করেছিল গেরুয়া শিবির। বিধায়ক হিসেবে জিতে এলেও দীর্ঘদিন ধরেই তাঁকে নিয়ে বড় পদে আনার কথা ভাবছিল কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের একাংশের মতে, বাংলায় মহিলা এবং তারকা মুখ হিসেবে কোয়েলকে সামনে আনতে চাইছে বিজেপি। রাজ্যসভায় তাঁর উপস্থিতি দলের প্রচারে বাড়তি অক্সিজেন দেবে। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের আগে সংগঠনেও তাঁকে বড় ভূমিকায় দেখা যেতে পারে। বিজেপির এই সিদ্ধান্তের পর তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক মহল মনে করছে কোয়েলকে রাজ্যসভায় পাঠিয়ে বাংলায় ফের শক্তি বাড়ানোর কৌশল নিল পদ্ম শিবির।

Continue Reading

Previous: কবিতা
Next: কবিতা

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.