রঙিন রোদ
মিলি দাস
বৃষ্টির আদর পেলেই
মেখলিগঞ্জের কাঙাল ছায়ার কাছে ফিরে যেতে হয় ,
চালের গুড়ি দিয়ে আলপনা দেয়া ঘরদোর
চৌকাঠে আলতা পায়ের দাগ
রান্নাঘরে বেগুন বড়ির মাছের ঝোলের গন্ধ,
শৈব শক্তির অপেক্ষায়
কপালে ফোঁটা ফোঁটা ঘাম,
সারা শরীর জুড়ে সোহাগী সভ্যতা ,
তবুও শাড়ির কুচিতে লুকিয়ে রাখে যুদ্ধ সংযম।
নৌকো ঘাটে থামলেই নদীরও রঙিন রোদ মাখতে ইচ্ছে করে।