Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ডে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো হোটেলের মালিক ও ম্যানেজারকে

ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ডে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো হোটেলের মালিক ও ম্যানেজারকে

Online Desk মে 1, 2025
Barabazar-Fire.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বড়বাজারের অগ্নিকাণ্ডে অবশেষে ঋতুরাজ হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ধৃত হোটেলের মালিক আকাশ চাওলা ও ম্যানাজার গৌরব কাপুরকে এদিন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃতদের জেরা করে হোটেলের অব্যবস্থার পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেলের দুই মালিক আকাশ চাওলা ও অতুল চাওলা। সম্পর্কে তাঁরা দুই ভাই। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে আকাশ চাওলাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজার গৌরব কাপুরকে। হোটেলের অপর মালিক অতুল চাওলার অবশ্য এখনও খোঁজ মেলেনি। তাঁর খোঁজে সম্ভাব্য সব এলাকায় তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধেয় বড় বাজারের মেছুয়া বাজারের একটি ছ’তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর গোটা ঘটনায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা-সহ হাসপাতালের একাধিক অনিয়ম সামনে এসেছে। ঘটনার খুঁটিনাটি তদন্তের জন্য বুধবারই কলকাতার পুর কমিশনারের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গড়েছে রাজ্য। পুরসভার পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে দমকল এবং পুলিশের আধিকারিকদের।

অভিযুক্ত দুই হোটেল মালিকের খোঁজে বুধবার থেকে তল্লাশি শুরু করেছিল পুলিশ।

Post Views: 121

Continue Reading

Previous: সুনাম রেখে ধোনিকে এবারে অবসরের পরামর্শ গিলির
Next: ঠাকুরপুকুরের কাণ্ডে নয়া মোড়,পরিচালক ভিক্টোর বিরুদ্ধে খুনের মামলা রুজু করার সিদ্ধান্ত পুলিশের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.