Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কী ভাবে কাটবে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব হাইকোর্টের

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কী ভাবে কাটবে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব হাইকোর্টের

Online Desk ডিসেম্বর 5, 2025
high-court-.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করল কলকাতা হাইকোর্ট। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে জট কী ভাবে কাটবে সেই বিষয়টি মাথায় রেখে তাঁকে তলব করা হয়েছে। সম্প্রতি, মেট্রো প্রকল্পের কাজ থমকে থাকায় রাজ্যের অসহযোগিতায় ক্ষুব্ধ হয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই আবহে আদালতের এই হস্তক্ষেপে জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জমির অসুবিধার কথা তুলে ধরেছিলেন। পরে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে নির্মাণকারী সংস্থা আরভিএনএল-ও। চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই পদক্ষেপ নেয়। উল্লেখ্য, মেট্রোর কাজ থমকে থাকা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ‘জমিজটের জন্য নোয়াপাড়া থেকে বারাসত মেট্রোর কাজ থমকে আছে।’ জমিজট এবং জবরদখলের কারণে ইয়েলো লাইনের কাজেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ।

আবেদনকারীদের বক্তব্য, আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সব পক্ষ বৈঠকে বসেছিল। কিন্তু সেই বৈঠকে রাজ্য সরকার এবং পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। নভেম্বর মাসে কাজ শুরুর কথা ছিল, কিন্তু তা হয়নি।

Post Views: 143

Continue Reading

Previous: ইন্ডিগো সংকটের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ, ৩ দিনের মধ্যে সমস্যা মিটবে জানালো কেন্দ্র
Next: পুতিনকে পাশে নিয়ে রাশিয়ান পর্যটকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের ই-ভিসা চালুর ঘোষণা মোদীর

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.