Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতার নতুন ফরেন্সিক ল্যাব বিচার প্রক্রিয়ায় গতি আনবে ! “অপরাধীদের শাস্তি দেওয়া যাবে দ্রুত”, জানালেন আমিত শাহ্

কলকাতার নতুন ফরেন্সিক ল্যাব বিচার প্রক্রিয়ায় গতি আনবে ! “অপরাধীদের শাস্তি দেওয়া যাবে দ্রুত”, জানালেন আমিত শাহ্

Online Desk জুন 1, 2025
Amit-1.jpg

নিজস্ব সংবাদতাতা : শুধু এই রাজ্যে নয়, গোটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা দেবে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব! রবিবার নিউ টাউনে নব নির্মিত ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধন করে এই সম্ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ্ বলেন, ‘‘তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।নতুন এই ল্যাবে উন্নত প্রযুক্তির সুবিধা মিলবে”। অপরাধীদের খুঁজে বার করতে এবং দ্রুত শাস্তি দেওয়ার বিষয়ে এই নতুন ফরেন্সিক ভবনের শক্তিশালী অবদান থাকবে বলেও জানান তিনি।

এদিন সকালেই রাজারহাটে সিএফএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই দেশের আইনি ব্যবস্থা নিয়ে একাধিক উদ্যোগের কথা শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী দিনে বিচার প্রক্রিয়া মজবুত করতে কেন্দ্র কী ধরণের পদক্ষেপ করে চলেছে সে বিষয়েও মুখ খুলনেন অমিত শাহ্।

শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছোন তিনি। রবিবার সকালে তিনি নিউ টাউনে পৌঁছোন। সেখানে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনের পর অপরাধ এবং অপরাধীদের শনাক্তের ক্ষেত্রে ফরেন্সিকের ভূমিকার কথা বলেন। তিনি বলেন, ‘‘তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ”। এইসঙ্গে আরও সাত রাজ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন তৈরি হবে বলে জানান তিনি। শাহ্ মনে করছেন, পূর্ব, উত্তর-পূর্ব ভারতে জটিল মামলাগুলি সমাধানের ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সহায়তা করবে কলকাতার এই নতুন ল্যাবরেটরি।

নিউ টাউনের এই কর্মসূচি সেরেই অমিত শাহ্ যাবেন নেতাজি ইন্ডোরে। সেখানে সাংগঠনিক সভা। এই সভায় দলের সাংগঠনিক ক্ষেত্রে যাঁরা রয়েছেন অর্থাৎ মণ্ডল কমিটি থেকে রাজ্য স্তরের নেতারা সবাইকেই উপস্থিত থাকতে বলা হয়েছে। এঁদের নিয়ে একটি বৈঠকও করবেন অমিত শাহ্।

বিজেপি সূত্রে খবর, ২৬শের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে অমিত শাহ্ চাইছেন রাজনৈতিক রণকৌশল ঠিক করে দিতে। সাংগঠনিক সভা শেষ করে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের জন্মভিটেয়। বিভিন্ন মঠ, মিশন এবং আধ্যাত্মিক সংগঠনের সাধুসন্তরা আমন্ত্রিত থাকছেন ওই অনুষ্ঠানে। রাজ্য বিজেপির নেতৃত্বও যোগ দিচ্ছে ওই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান সেরে সন্ধ্যায় বিএসএফের বিমানে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Post Views: 214

Continue Reading

Previous: ‘পাকিস্তানের সন্ত্রাস সিন্ধু জলচুক্তি কার্যকরে বাধা দিচ্ছে’, ইসলামাবাদকে জবাব ভারতের
Next: চুরির অভিযোগে থানায় ডেকে ‘হেনস্তা’, পুলিশের বিরুদ্ধে অভিযোগ মহিলার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.