Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরে একই দিনে দু জায়গায় থেকে উদ্ধার আগ্নেয়স্ত্র, গ্রেফতার ৩

শহরে একই দিনে দু জায়গায় থেকে উদ্ধার আগ্নেয়স্ত্র, গ্রেফতার ৩

Online Desk মে 21, 2025
Arms.jpg

নিজস্ব সংবাদদাতা : কলকাতার বুকে ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। বুধবার শহরের দুটি পৃথক এলাকায় অস্ত্র-সহ ধরা পড়েছেন তিন যুবক। এক জনকে ধরা হয়েছে এজেসি বোস রোড উড়ালপুলের কাছ থেকে, আর বাকি দু’জনকে তপসিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১টা নাগাদ এজেসি বোস রোড উড়ালপুলের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন একদল যুবক। সেই সময় হেস্টিংস থানার পুলিশ ৩২ বছর বয়সি সাদ্দাম হুসেন নামে এক যুবককে গ্রেফতার করে। সাদ্দামের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

অন্যদিকে, তপসিয়া থানার পুলিশ মঙ্গলবার রাতে তপসিয়া রোড এলাকা থেকে আরও দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম মহম্মদ ফাহিম ও মহম্মদ ফাইয়াজ। দু’জনেই আনন্দপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক অন্য দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অপেক্ষা করছিলেন। তাঁদের কাছ থেকেও একটি দেশি পিস্তল ও দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। দুই থানায় পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Post Views: 315

Continue Reading

Previous: এ দেশে পাক-গুপ্তচরের স্নায়ুকেন্দ্র
Next: ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে বহিষ্কার পাকিস্তানের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.