Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে বহিষ্কার পাকিস্তানের

ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে বহিষ্কার পাকিস্তানের

Online Desk মে 22, 2025
20250522_090736.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে বহিষ্কার করল পাকিস্তান। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামাবাদ।

উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে বুধবার পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক পাক কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তান হাই কমিশনের ওই কর্মীকে তার সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে জড়িত থাকার জন্য ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে এবং তাঁকে ভারত ছাড়ার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।

গত ১৩ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত আরও এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছিল। নয়াদিল্লির পদক্ষেপের পর, পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত একজন ভারতীয় কর্মকর্তাকেও বহিষ্কার করে। বিদেশ দফতরের এক বিবৃতি অনুসারে, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে তার বিশেষ মর্যাদার সাথে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে। এই হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ ভারতের, যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ৭ মে ভোরে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংস করে। যার পর পাকিস্তান ৮, ৯ এবং ১০ মে ভারতীয় সামরিক ঘাঁটিতে আঘাত হানার চেষ্টা করে।

Post Views: 133

Continue Reading

Previous: শহরে একই দিনে দু জায়গায় থেকে উদ্ধার আগ্নেয়স্ত্র, গ্রেফতার ৩
Next: এগিয়ে আসছে বর্ষা, সাগরে তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গেই

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.