ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ভারতের প্রতিবেশি দেশ বাংলাদেশের অশান্তির জেরে বাড়তি নিরাপত্তা বাড়ানো হচ্ছে কলকাতা শহর জুড়ে। বিভিন্ন হোটেল, রেঁস্তরা, বা বিশেষ জমায়েতের দিকে নজর রাখছে কলকাতা পুলিশ এমনটাই জানালো কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান বাংলাদেশের বর্তমান পরিশ্তিতির আঁচ এসে পরতে পারে এপার বাংলায়। তাই আগেভাগে সর্তক হওয়া জরুরী। তাই এই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে মহানগরী জুড়ে।
১৯ তারিখ, শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের বার্ষীকক্রীয়া অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে কমিশনার ভার্মা বলেন, “কলকাতার বিভিন্ন স্থানে নজরদা্রি বাড়ানো হচ্ছে। সামনে বড়দিন এবং নিউ ইয়ারের কথা মাথায় রেখে সতর্কতা জারি করা হচ্ছে”।
সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী যুব নেতা শারিফ ওসমান হাদির মৃত্যুর পর চরম অশান্তির তৈরি হয় দেশ জুড়ে। বাংলাদেশ হিংসাত্মক ঘটনার মুখে পড়লে ভারতে অনুপ্রবেশএর ঘটনা অতীতেও লক্ষ্য করা গেছে। সেকারনেই এবার আগে ভাগেই তার প্রস্তুতি নিচ্ছে লালবাজার বলে মনে করছে বিষেশজ্ঞ মহল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশানার মনোজ ভার্মা আরও জানান, ইডেন গার্ডেনে হতে চলা টি-২০ ম্যাচের নিরাপত্তার জন্যও চলছে বিশেষ কর্মসূচী। গত ১৩ তারিখে আর্জেন্টিনার ফুটবলার মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলার কথা মাথায় রেখে এবার বাড়তি পুলিশি টহল থেকে শুরু করে সার্ভেলেন্সের কথা জানান তিনি।
