Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারলো না প্রধানমন্ত্রীর কপ্টার, কলকাতা বিমানবন্দর থেকে ভার্চ্যুয়াল সভা

কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারলো না প্রধানমন্ত্রীর কপ্টার, কলকাতা বিমানবন্দর থেকে ভার্চ্যুয়াল সভা

Online Desk ডিসেম্বর 20, 2025
Modi.jpg

নিজস্ব সংবাদদাতা, দমদম : ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গের নদিয়ার তাহেরপুরে সভাস্থলে নামতে পারলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। দৃশ্যমানতা কম থাকার কারণে ভেস্তে গেল প্রধানমন্ত্রীর সফরসূচি। হেলিকপ্টার ফিরে এল দমদম বিমানবন্দরে। তাহেরপুর জনসভা স্থল থেকে বিজেপির কর্ম্নকর্তারা জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর হেলিকপ্টার কিছুক্ষণ তাহেরপুরের হেলিপ্যাডের উপর পাক খেয়ে ইউটার্ন নেয়।“

এরপর প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ফিরে আসে দমদম বিমানবন্দরে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে পরিস্থিতি নিয়ে আলোচনা চলে। আবহাওয়া পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত, নাকি সড়ক পথে প্রধানমন্ত্রী রওনা দেবেন তা নিয়ে চলে একপ্রস্থ আলোচনা। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় বিমানবন্দর থেকেই ভার্চ্যুয়াল সভা করবেন মোদী।

নদিয়া জেলার তাহেরপুরে প্রায় একশ কিলোমিটার দূরে পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী সকাল ১০টা ৪০-এ কলকাতায় পৌঁছেছিলেন। পরিকল্পনা ছিল তাহেরপুরে হেলিকপ্টারে করে যাওয়ার,সেখানে রাজ্যে হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর পরিবর্তন সংকল্প সভা নামে একটি বিজেপির সমাবেশের আয়োজন করার কথা ছিল, যেখানে তিনি ভাষণ দেবেন।

এদিকে নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই রীতিমত উত্তেজনা বাড়তে থাকে। সভাস্থলে পৌঁছোনোর আগেই বহু জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়। অন্যদিকে সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতা-কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

বহরমপুর সাংগঠনিক জেলা থেকে তাহেরপুরের উদ্দেশে আসা বিজেপির নেতাকর্মীদের এদিন ১২ নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ জেলার রেজিনগর–বেলডাঙা থানার মধ্যবর্তী এলাকায় তাঁদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই এলাকায় পুলিশ ভ্যান দাঁড় করিয়ে উদেশ্যপ্রণোদিত ভাবে রাস্তা জ্যাম করে দেয়। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজনের অভিযোগ, বহরমপুর থেকে কলকাতাগামী মূল সড়কে পুলিশ ইচ্ছাকৃতভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সভায় যোগ দিতে যাওয়া কর্মীরা আটকে পড়েন। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এটি একটি সাজানো ঘটনা। তাহেরপুরের সভাস্থলেও তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। চেয়ার ছোঁড়াছুঁড়ি করে একদল কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে মঞ্চ থেকে বারবার সকলকে শান্ত করার চেষ্টা করা হয়। সভাকে কেন্দ্র করে এই পরিস্থিতি রাজনৈতিক তরজা আরও উসকে দিয়েছে। বিজেপির অভিযোগ, প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট। যদিও এ বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এদিন সকাল ১০টা ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ। এরপরই সেখান থেকে নদিয়ার তাহেরপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

Post Views: 246

Continue Reading

Previous: বাংলাদেশের অশান্তির জেরে শহর কলকাতায় বাড়তি নিরাপত্তা
Next: প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৪ ব্যাক্তির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.