Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৪ ব্যাক্তির

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৪ ব্যাক্তির

Online Desk ডিসেম্বর 20, 2025
indian-railway.png

ওঙ্কার ডেস্ক: শনিবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার রানাঘাটে সভা করার কথা তাঁর। সেই সভায় দলের সমর্থকরা জেলা থেকে আসেন কিন্তু সেই মাঝেই নদিয়ার তাহেরপুরে রবিবার ভোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন জনের মৃত্যু ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মোদীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন ঐ চার ব্যাক্তি। রাস্তায় ট্রেন দুর্ঘটনার কবলে পরেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে রেললাইন সংলগ্ন এলাকায় কয়েক জন মানুষ দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন আচমকাই এসে পড়ে। ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে অনেকে ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ফলস্বরূপ ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরবেলায় ওই এলাকায় প্রায়ই কুয়াশা থাকে এবং রেললাইন পারাপার বা লাইনের কাছে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহু মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করেন, যদিও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ। দুর্ঘটনার পর সেই নিরাপত্তা নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময় ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই ব্যক্তিরা রেললাইনের কাছে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কি অসাবধানতার ফল, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোক, আর গোটা এলাকায় শোকের ছায়া।

Post Views: 220

Continue Reading

Previous: কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারলো না প্রধানমন্ত্রীর কপ্টার, কলকাতা বিমানবন্দর থেকে ভার্চ্যুয়াল সভা
Next: এসআইআর-এর কাজ আরও নির্ভুল করতে ৩০০০-এর বেশি মাইক্রো অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.