Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরে বেপরোয়া গতির বলি বাইক আরোহী, রেড রোডে পৃথক দুর্ঘটনায় জখম বাবা-ছেলে

শহরে বেপরোয়া গতির বলি বাইক আরোহী, রেড রোডে পৃথক দুর্ঘটনায় জখম বাবা-ছেলে

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_120833.jpg

ওঙ্কার ডেস্ক: গভীর রাতে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। মঙ্গলবার রাতে ইএম বাইপাসে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অলোকেশ হালদার। বাইকে করে তিনি ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বাইকের গতি বেশি ছিল বলে জানা গিয়েছে। ইএম বাইপাসের সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে অলোকেশের বাইক। এর পর রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়েন। আশঙ্কাজনক এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে অলোকেশের।

অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে পৃথক আরেক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাবা ও ছেলে। এদিন রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাছেও ধাক্কা মারে সেটি। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে গিয়েছে। তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে এসে গাড়ির মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করেন। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। কলকাতার প্রথম সারির হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, সম্পর্কে তাঁরা বাবা-ছেলে।

Post Views: 89

Continue Reading

Previous: ইন্ডিগো বিমান বিভ্রাটের জেরে ক্ষমা চাইলেছেন মন্ত্রী রামমোহন নায়ডু; রাখা হচ্ছে বিশেষ নজরদারি
Next: নথি ছাড়া পানশালা চালানোর অভিযোগ, গোর্খা নেতার রেস্তরাঁ বন্ধ করল আবগারি দফতর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.