Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাবালিকা কন্যার গর্ভপাত করাতে হাইকোর্টের দ্বারস্থ বাবা, কী বললেন বিচারপতি?

নাবালিকা কন্যার গর্ভপাত করাতে হাইকোর্টের দ্বারস্থ বাবা, কী বললেন বিচারপতি?

Online Desk মে 2, 2026
20250821_175013.jpg

ওঙ্কার ডেস্ক: কয়েক মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা। বাড়ির লোক যখন তাকে খুঁজে পেল তখন ওই কিশোরী কয়েক মাসের অন্তঃসত্ত্বা। মেয়ে নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েছে বলে দাবি তার পরিবারের। নাবালিকার গর্ভপাত করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তার বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ড গোটা বিষয়টি খতিয়ে দেখে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ওই নাবালিকার গর্ভপাত নিরাপদ কিনা বা কতটা ঝুঁকিপূর্ণ তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে।

সূত্রের খবর, নাবালিকা বর্তমানে ৩৩ সপ্তাহের গর্ভবতী। আগামী ২৪ মে তার সম্ভাব্য সন্তান প্রসবের দিন। আদালত নির্দেশ দিয়েছে তার আগে মেয়েটির গর্ভপাত করানো সম্ভব কি না খতিয়ে দেখে জানাতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের। উল্লেখ্য ভারতের বর্তমান আইন অনুযায়ী, গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে কোনও অন্তঃসত্ত্বার গর্ভপাতের জন্য আদালতের অনুমতি লাগে। ২০ সপ্তাহ পেরিয়ে গেলে গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মত চিকিৎসকদের। তাই এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

আদালতে নাবালিকার বাবার আইনজীবী বলেন, ১৭ বছর বয়সী ওই নাবালিকা দীর্ঘ কয়েকমাস ধরে নিখোঁজ ছিল। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ যখন ওই নাবালিকাকে খুঁজে পায় তখন সে গর্ভবতী। বর্তমানে ৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা সে।

Post Views: 106

Continue Reading

Previous: প্রেসিডেন্টের কোপে পড়ে পদ খোয়াতে পারেন আরাগাচি, বাঘেরি; যুদ্ধের মাঝেই অন্তর্দ্বন্দ ইরানী কর্মকর্তাদের
Next: পাঞ্জাব বিধানসভায় আস্থা ভোটে জয়, রাজনৈতিক চাপে বড় স্বস্তি আপের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.