Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আর জি কর কাণ্ডের টালার বিতর্কিত প্রাক্তন ওসিকে দায়িত্ব দিয়ে বিপাকে কমিশন

আর জি কর কাণ্ডের টালার বিতর্কিত প্রাক্তন ওসিকে দায়িত্ব দিয়ে বিপাকে কমিশন

Online Desk মার্চ 30, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য প্রশাসনের খোলনলচে বদলেছে কমিশন। সেই কাজ এখনোও অব্যাহত। এবার কলকাতা পুলিশের ৩১টি থানার ওসিকে সরানোর ক্ষেত্রেও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল নির্বাচন কমিশন। পর্ণশ্রী থানার ওসির দায়িত্বে কমিশন নিয়ে আসে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তাতেই বিস্তর জল ঘোলা হয়। মুখ পুড়েছে কমিশনেরও।
সূত্রের খবর, রবিবার রাতে প্রকাশিত হওয়া বদলির তালিকায় তাঁর নাম ছিল ৬ নম্বরে। তালিকা প্রকাশ হওয়ার পর কমিশনের অন্দরেই হইচই পড়ে যায়। আর জি কর কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে। সেখানে তাঁকে কীভাবে থানার ওসি হিসাবে নিযুক্ত করা হল, তা নিয়ে নির্বাচন কমিশনেই প্রশ্ন ওঠে।
সূত্রের খবর, এই বিষয় পরিস্কার হতেই নড়েচড়ে বসে কমিশন। রাতেই সিইও অন্যান্য আধিকারিকদের হোয়াটসঅ্যাপ করে জানান, অনিচ্ছাকৃতভাবে অভিজিৎ মণ্ডলের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। তিনি থানায় যোগ দেবেন না। পর্ণশ্রী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকই নিজের জায়গায় থেকে যাবেন।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, যে ইন্সপেক্টরদের নির্বাচন কমিশন বিভিন্ন থানার ওসি হিসাবে দায়িত্ব দিয়েছে, তাঁদের একটি বড় অংশেরই সেভাবে থানায় কাজ করার অভিজ্ঞতা নেই। নির্বাচন কমিশন কোনও হোমওয়ার্ক না করেই ইচ্ছামতো আধিকারিকদের রদবদল করছে বলেই অভিযোগ উঠছে।
এদিন বদল করা হয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর, কালীঘাট থেকে শুরু করে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট, বউবাজার, মুচিপাড়া, উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ভাঙড়, পোলেরহাট থানার ওসিকে। ভবানীপুর থানার নতুন ওসি হলেন এসটিএফের ইন্সপেক্টর সৌমিত্র বসু। উৎপলকুমার ঘোষ হলেন কালীঘাট থানার নতুন ওসি। আমহার্স্ট স্ট্রিট থানার নতুন ওসি হয়েছেন শুভদীপ চক্রবর্তী।

Post Views: 84

Continue Reading

Previous: শান্তনুর সাসপেনশন প্রত্যাহার তৃণমূলের, বিধানসভার আগে দলে ফিরছেন চিকিৎসক নেতা
Next: দুই মেদিনীপুরে চার সভা মমতার, হেভিওয়েট প্রার্থীর হয়ে প্রচারে তৃণমূল সুপ্রিমো

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.