Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: বারোয়ারি পুজো কমিটির আর্থিক হিসাব-নিকাশ মেলানোর জন্য সালিশি সভা ডেকেছিল স্থানীয়রা। আর সেই সভায় ডেকে শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পুরাতনহাট গ্রামে। বিরোধী দলের নেতাকে পিটিয়ে খুনের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েপড়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাম মিহির ঘোষ (৬২)। দীর্ঘদিন ধরে তৃণমূলের অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশায় কৃষক ছিলেন মিহির। তাঁর ছেলে প্রবীর ঘোষের অভিযোগ, গ্রামের কয়েকজন লোক বাড়ি থেকে বাবাকে ডেকে নিয়ে যান। গত ৩০ মে বারোয়ারি পুজো কমিটির আর্থিক হিসাব-নিকাশ নিয়ে জবাবদিহি করার জন্য তাঁর বাবাকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মিহিরের বিরুদ্ধে গ্রামের লোকজন অভিযোগ তোলে পুজো কমিটির অর্থ নয়ছয় করার। আর তা নিয়ে বলতে বলতে শাবল দিয়ে বেধড়ক পেটানো হয় মিহিরকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর রবিবার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপিকে নিশানা করেছেন। বিজেপির মদতে এই হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও গেরুয়া শিবিরের দাবি , এই ঘটনায় তাঁদের কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই খুঙ্কিনা তাও খতিয়ে দেখার দাবিকরেছে বিজেপি।

Post Views: 82

Continue Reading

Previous: সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়
Next: ৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.