Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: এলাকায় শান্তিতে থাকার জন্য গুনতে হয়েছে টাকা! এক হাজার দু হাজার নয় কড়কড়ে ৫০০০০ টাকা তোলা দিতে হয়েছে স্থানীয় তৃণমুল নেতাকে। পুরনো সেই মামলায় অভিযুক্ত জোড়াফুল শিবিরের নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি-২ পঞ্চায়েত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তৃণমূল নেতার নাম গফফর মল্লিক। স্থানীয়দের দাবি, এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তৃণমূলযখন ক্ষমতায় ছিল সেই সময় তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এক ব্যক্তির কাছ থেকে শুধু ৫০০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর সেই টাকা ফেরত চাইতে যান অভিযোগকারী। আর টাকা ফেরত চাওয়ার পর ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর থানায় গিয়ে গোটা বিষোয়টি জানিয়ে অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফর মল্লিককে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবারই ধৃত তৃণমূল নেতাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। স্থানীয় পদ্ম শিবিরের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় দেদার তোলাবাজি, সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে ওই তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে একাধিক অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গফফর। রবিবার আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কোনওদিনই এই ধরনের তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলাম না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

Post Views: 68

Continue Reading

Previous: পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন
Next: ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.