Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২০২৬-র ৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল সৌরঝড়! গত কয়েকদিন ধরেই সূর্য যেন মহাকাশে একের পর এক আতশবাজি ফাটাচ্ছিল। এবার সেই উত্তাপ সরাসরি টের পেতে চলেছে পৃথিবী। সূর্যের একটি সক্রিয় অংশ ‘অ্যাক্টিভ রিজন ৪৪৬১’ থেকে গত ৬ জুন এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর ফলে তৈরি হওয়া একটি বিশাল, ঘন এবং তীব্র চৌম্বকীয় গ্যাসীয় পিণ্ড প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। আজ, সোমবার এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। এই মহাজাগতিক ঘটনার কারণে আমেরিকার মহাকাশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র পৃথিবীতে একটি ‘G3’ বা তীব্র মাত্রার ভূ-চৌম্বকীয় ঝড় আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে। পরিস্থিতি আরও গুরুতর হলে এটি সাময়িকভাবে ‘G4’ মাত্রাতেও পৌঁছাতে পারে। নাসা ইতিমধ্যেই এই বিষয়ে কড়া নজর রাখছে। আদতে সূর্য হল গ্যাসের একটি জলতে থাকা আগুনের পিণ্ড। যার ভেতরে তাপমোচি বিক্রিয়া। আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে। পরিস্থিতি আরও গুরুতর হলে এটি সাময়িকভাবে ‘G4’ মাত্রাতেও পৌঁছাতে পারে। নাসা ইতিমধ্যেই এই বিষয়ে কড়া নজর রাখছে।
সহজ কথায়, সূর্যের বায়ুমণ্ডলে ভাসমান একটি বিদ্যুতের তৈরি বিশাল সেতুর মতো হল এই ফিলামেন্ট। এর ভিতরে থাকা গ্যাস সূর্যের অন্যান্য অংশের তুলনায় কিছুটা ঠান্ডা হলেও তা অত্যন্ত ভারী ও ঘন হয়। সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র যখন তার ভারসাম্য হারিয়ে ফেলে, তখন এই ফিলামেন্টটি তীব্র বেগে মহাশূন্যে ছিটকে আসে। বিজ্ঞানীদের মতে, এবারের ফিলামেন্টটি এতটাই শক্তিশালী যে এটি পৃথিবীর ঢাল ভেদ করে তীব্র ঝড় তুলতে পারে।
এই মহাজাগতিক রশ্মির সবচেয়ে সুন্দর দিকটি হল ‘অরোরা’ বা মেরুজ্যোতি (Aurora)। সাধারণত মেরু অঞ্চলেই এই রঙিন আলোর খেলা দেখা যায়। কিন্তু ঝড় যদি ‘G3’ বা ‘G4’ মাত্রার হয়, তবে এই আলো অনেক নীচে নেমে আসে। আবহাওয়া পরিষ্কার এবং অন্ধকার থাকলে আজ সোমবার রাতে ভারতের উত্তরাঞ্চল, সেন্ট্রাল ইউরোপ এবং আমেরিকার বেশ কিছু অংশে আকাশে সবুজ, বেগুনি ও লাল আলোর এক অপূর্ব দৃশ্য দেখা যেতে পারে। ২০২৪ সালের মে মাসেও এমন এক শক্তিশালী ঝড়ের কারণে ভারতের আকাশে মেরুজ্যোতি দেখা গিয়েছিল।

Post Views: 61

Continue Reading

Previous: নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা
Next: সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.