Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
NEET.jpg

ওঙ্কার ডেস্কঃ নিট প্রশ্নফাঁসের আঁচ দেশজুড়ে। এবার নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি কেন্দ্রের। জালিয়াতি আটকাতে নিট পরীক্ষার প্রশ্ন প্রস্তুতকারীদের লকডাউনে বন্দি করতে চলেছে এনটিএ। জানা যাচ্ছে, ২১ জুন পর্যন্ত কড়া নিরাপত্তায় লকডাউনে রাখা হবে প্রশ্ন প্রস্তুতকারীদের। এই সময়ের মধ্যে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। ফোন ব্যবহার করতে পারবেন না।
২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দিয়েছিলেন এবার। পরীক্ষার পর সামনে আসে প্রশ্ন ফাঁসের তথ্য। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, অভিযুক্তদের বেশিরভাগই অধ্যাপক এবং তাঁরা পরীক্ষক সংস্থা এনটিএ-র সঙ্গে যুক্ত।
আগামী ২১ জুন আবার নতুন করে পরীক্ষা হতে চলেছে। এখানে যাতে কোনওরকম জালিয়াতির ঘটনা না ঘটে, তাই এই সিদ্ধান্ত। নিট পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শীর্ষ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র প্রস্তুতকারী, মডারেটর, অনুবাদক-সহ যারা যারা যুক্ত তাদের প্রত্যেককে কড়া নিরাপত্তায় লকডাউনে রাখা হচ্ছে। সেখানে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইন্টারনেট ব্যবহারও সীমিত করা হয়েছে। যেখানে তাঁদের রাখা হচ্ছে সেখানে অনুমতি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই।
এনটিএ-র তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র তৈরি ও অনুবাদ থেকে শুরু করে নিরীক্ষণ, মুদ্রণ, প্যাকেজিং, পরিবহণ, পরীক্ষার্থীদের হাতে পৌঁছন পর্যন্ত প্রতিটি পর্যায় কড়া নজরদারিতে হবে। শুধু তাই নয়, প্রশ্নপত্র পরিবহণকে নিরাপদ রাখতে বায়ুসেনার বিমান এবং তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছন পর্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে।

Post Views: 59

Continue Reading

Previous: ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!
Next: ৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.