Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শান্তনুর সাসপেনশন প্রত্যাহার তৃণমূলের, বিধানসভার আগে দলে ফিরছেন চিকিৎসক নেতা

শান্তনুর সাসপেনশন প্রত্যাহার তৃণমূলের, বিধানসভার আগে দলে ফিরছেন চিকিৎসক নেতা

Online Desk মার্চ 30, 2026
santanu-sen.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ড গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল। ২০২৪ সালের সেই ঘটনায় শাসক তৃণমূল বিরোধী ক্ষোভ আছড়ে পড়েছিলে রাজপথে। আরজি কর কাণ্ড পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল। সেই ঘটনা নিয়ে মুখ খুলে দলের সাসপেনশনের মুখে পড়েছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। ২০২৫ সালের জানুয়ারিতে সাসপেন্ড করা হয় চিকিৎসক নেতাকে। অবশেষে ১৫ মাস পরে তাঁর সাসপেনশন তুলে নিল জোড়াফুল শিবির। রবিরার দলের তরফে জয়প্রকাশ মজুমদার সাসপেনশন প্রত্যাহারের কথা জানান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শান্তনুর সাসপেনশন প্রত্যাহার তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন শান্তনু। রাজ্যসভার প্রাক্তন সাংসদ আরজি কর কাণ্ডের পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। যা ভাল ভাবে নেয়নি জোড়াফুল শিবির। শান্তনুকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকে সাসপেন্ড করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এতদিন দল থেকে বহিস্কৃত থাকা সত্ত্বেও অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেননি তিনি।

সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে জয়প্রকাশ মজুমদার রবিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডাঃ শান্তনু সেনের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করে নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বোচ্চ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন।’ তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে শান্তনু সেন এখন থেকে দলের সবরকম কাজ করতে পারবেন।

Post Views: 125

Continue Reading

Previous: দিল্লি থেকে আটক লস্করের জঙ্গী; এবার রাজধানীতে হামলার ছক কষছিল পদ্মাপারে
Next: আর জি কর কাণ্ডের টালার বিতর্কিত প্রাক্তন ওসিকে দায়িত্ব দিয়ে বিপাকে কমিশন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.