Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি-আরএসএসকে গুলিয়ে ফেলা ঠিক না, রবি ঠাকুর নন বঙ্কিমই অনুপ্রেরণা, বঙ্গে এসে জানালেন মোহন ভাগবত

বিজেপি-আরএসএসকে গুলিয়ে ফেলা ঠিক না, রবি ঠাকুর নন বঙ্কিমই অনুপ্রেরণা, বঙ্গে এসে জানালেন মোহন ভাগবত

Online Desk ডিসেম্বর 21, 2025
bhagwat.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের পর দিনই বঙ্গে এলেন মোহন ভাগবত। আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বঙ্গে এসে সংঘ প্রধান বুঝিয়ে দিলেন রবি ঠাকুর নন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই তাঁদের অনুপ্রেরণা। বঙ্গে এসে যেন উসকে দিতে চাইলেন বঙ্কিম বনাম রবীন্দ্র তরজা।
কবিগুরুর ভারততীর্থের মতাদর্শের সঙ্গে যে তিনি সহমত পোষণ করেন না, তা স্পষ্ট জানালেন। ‘ভারততীর্থে’ রবীন্দ্রনাথ লিখেছিলেন, “হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক-হুন-দল পাঠান-মোগল এক দেহে হল লীন।” মোহন ভাগবত জানান, ইংরেজদের আগে শক-হুণ-পাঠান-মুঘল, যারাই ভারতে এসেছে, তারা কেউই ভারতের সঙ্গে একাত্ম হয়নি। তারা সকলেই হানাদার ছিলেন। সেকারণেই রবীন্দ্রনাথের উদারতার সঙ্গে ভাবনার যোগসাধন করতে পারেন না সঙ্ঘ প্রধান।
ভাগবতের বক্তৃতায় উঠে এসেছে সাহিত্য সম্রাট বঙ্কিমের ‘বন্দে মাতরম’ প্রসঙ্গও। সংঘ প্রধান বলেন, “বন্দে মাতরম-কে ভয় পেয়েছিল ইংরেজরাও।” দিন কয় আগে বন্দেমাতরম নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তারপর বাংলায় এসে আবারো ‘বন্দে মাতরম’ প্রসঙ্গ টেনে বাঙালির বঙ্কিম-আবেগকে নাড়িয়ে দিতে চাইলেন ভাগবত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিন্দুত্ববাদী রাজনীতিতে বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ তরজা অনেক দিন ধরেই চলছে। হিন্দুত্ববাদীরা রবীন্দ্রনাথের ‘উদারবাদী’ ভারধারা পছন্দ করেন না। বরং বঙ্কিম-ঐতিহ্যকেই সনাতনী বলে দেখেন।
রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের শতবর্ষ ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে মোহন ভাগবত জানান, ‘আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। কোনওরকম বিরোধের মনোভাব নিয়ে চলে না। সংঘের সঙ্গে রাজনীতিকে অহেতুক গুলিয়ে ফেলা হয়। আরএসএসে অনেক বিজেপি নেতা রয়েছেন ঠিকই। কিন্তু কিন্তু আরএসএস এবং বিজেপিকে গোলানো ভুল। আরএসএস বিরোধের মনোভাব নিয়ে চলে না। শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে।”
হিন্দু সমাজকে একত্রিত করার লক্ষ্যে বার্তা দেন ভাগবত। জানান, ভুলে যাওয়া শিকড়ে ফিরতে হবে। তাঁর মুখে স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্রের মতো বাঙালি আইকনদের নামও উঠে এসেছে। এবার প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে কি দূরত্ব বাড়াতে চাইছে সঙ্ঘ? সে কারণেই কী এই বক্তব্য!

Post Views: 176

Continue Reading

Previous: বছর শেষের আগেই বাড়ছে রেলের ভাড়া, বড় ধাক্কা কেন্দ্রের
Next: মেসির ভারত সফরের খরচ ১০০ কোটি, জেরায় জানালেন আয়োজক শতদ্রু

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.