Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরে জোড়া অগ্নিকান্ড, আনন্দপুরের পর মল্লিকবাজারে বিধ্বংসী আগুন

শহরে জোড়া অগ্নিকান্ড, আনন্দপুরের পর মল্লিকবাজারে বিধ্বংসী আগুন

Online Desk জানুয়ারি 26, 2026
fire22.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিন শহরের দুই প্রান্তে ভয়াবহ অগ্নিকান্ড। আনন্দপুরে ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। ১২ ঘন্টা পেড়িয়ে গেলেও আগুন পুরোপুরি নেভেনি। তারমধ্যেই সোমবার দুপুরে মল্লিকবাজারে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল। মল্লিকবাজার ক্রসিং্যের কাছে একটি চারতলা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, ভবনের ভিতরে কেউ আটকে পড়েননি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলক ভাবে ফাঁকা করে দেওয়া হয় আশপাশের কয়েকটি ভবনও। ঘিঞ্জি এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। জানা গিয়েছে, পাশের একটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্থানীয়দের একাংশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। দমকলের অনুমান, ভবনের ভিতরে প্লাস্টিক বা কোনও দাহ্য বস্তু মজুত থাকতে পারে। যদিও এ বিষয়ে দমকলের তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

Post Views: 61

Continue Reading

Previous: ছত্তিসগঢ়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি থেকে বিস্ফোরণ, জখম ১১ জওয়ান
Next: বসার জায়গা নিয়ে ঝামেলা, গুজরাটে এক ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে খুন, গ্রেফতার ৩

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.