Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • শহরে জোড়া অগ্নিকান্ড, আনন্দপুরের পর মল্লিকবাজারে বিধ্বংসী আগুন

শহরে জোড়া অগ্নিকান্ড, আনন্দপুরের পর মল্লিকবাজারে বিধ্বংসী আগুন

Online Desk জানুয়ারি 26, 2026
fire22.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিন শহরের দুই প্রান্তে ভয়াবহ অগ্নিকান্ড। আনন্দপুরে ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। ১২ ঘন্টা পেড়িয়ে গেলেও আগুন পুরোপুরি নেভেনি। তারমধ্যেই সোমবার দুপুরে মল্লিকবাজারে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল। মল্লিকবাজার ক্রসিং্যের কাছে একটি চারতলা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, ভবনের ভিতরে কেউ আটকে পড়েননি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলক ভাবে ফাঁকা করে দেওয়া হয় আশপাশের কয়েকটি ভবনও। ঘিঞ্জি এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। জানা গিয়েছে, পাশের একটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্থানীয়দের একাংশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। দমকলের অনুমান, ভবনের ভিতরে প্লাস্টিক বা কোনও দাহ্য বস্তু মজুত থাকতে পারে। যদিও এ বিষয়ে দমকলের তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

Continue Reading

Previous: ছত্তিসগঢ়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি থেকে বিস্ফোরণ, জখম ১১ জওয়ান
Next: বসার জায়গা নিয়ে ঝামেলা, গুজরাটে এক ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে খুন, গ্রেফতার ৩

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

Untitled.png

বাড়িতে নিম গাছ: ভেষজ গুণাগুণ, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব:

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

বাড়িতেই তৈরি করুন মজাদার আইসক্রিম — সহজ রেসিপি:

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026
রাশিচক্র.jpg

২৪ অক্টোবর ২০২৬ রাশিফল: বারোটি রাশির ভাগ্যে কী রয়েছে? প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের বিশ্লেষণ:

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.