ওঙ্কার ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরোও ১। এই নিয়ে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রূপক মণ্ডল। বাড়ি চিংড়িঘাটায়। বুধবার বেলায় যুবভারতীতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যুবভারতী কাণ্ডে গত সোমবার পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। বুধবার আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের প্রত্যেককেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। এছাড়াও সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকেও গ্রেফতার করা হয়েছে।
বুধবার বেলায় যুবভারতীতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভ দেখান। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর গ্রেফতারির দাবি তোলেন তিনি। নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী।
