Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচনের পর চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু, অনুমতি পুলিশের

নির্বাচনের পর চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু, অনুমতি পুলিশের

Online Desk এপ্রিল 2, 2026
chingrighata.jpg

ওঙ্কার ডেস্ক: পুলিশের অনুমতি না মেলায় থমকে ছিল চিংড়াঘাটা মেট্রোর কাজ। অবশেষে সেই অনুমতি মিলল। আর তার ফলে আসন্ন বিধানসভা নির্বাচন মিটলে আগামী ১৫ মে কাজ শুরু হবে। আরভিএনএল সূত্রে খবর, ১৫ মে এর পাশাপাশি ২২ মে-তে কাজ করার অনুমতি দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা মেট্রো অর্থাৎ অরেঞ্জ লাইনের কাজ থমকে রয়েছে। পুলিশি অনুমতি ও ট্রাফিক ব্লক না মেলায় দেড় বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে কাজ। বিষয়টি বুধবারও সংসদে তোলে রেলমন্ত্রক। মন্ত্রক জানায় তাদের কাজের অনুমতি দেওয়া হয়নি। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের এই কাজ সুপ্রিম কোর্ট দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছিল। পুলিশের পক্ষ থেকে এ বার অনুমতি দেওয়া হল কংক্রিটের স্ল্যাব বসানোর।

প্রসঙ্গত চিংড়িঘাটা মেট্রোর কাজ থমকে থাকা নিয়ে মামলা হয় আদালতে। কলকাতা হাইকোর্ট রাস্তা বন্ধ করে পিলার নির্মাণের নির্দেশ দিয়েছিল। ১৫ ফেব্রুয়ারির মধ্যে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মধ্যে নির্মীয়মাণ তিনটি পিলারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়, রাস্তা বন্ধ করলে সমস্যা হবে। এখনই তা করা সম্ভব নয়। হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। গত ২৩ মার্চ এ নিয়ে সর্বোচ্চ আদালতেও চরম ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকবে।

Post Views: 160

Continue Reading

Previous: গোপনাঙ্গে কাঠের লাঠি, মাথায় আঘাত, তান্ত্রিকের সঙ্গে মিলে মেয়েকে বলি, গ্রেফতার মা-সহ ৩
Next: সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৭ মহিলা শ্রমিকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.