Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোপনাঙ্গে কাঠের লাঠি, মাথায় আঘাত, তান্ত্রিকের সঙ্গে মিলে মেয়েকে বলি, গ্রেফতার মা-সহ ৩

গোপনাঙ্গে কাঠের লাঠি, মাথায় আঘাত, তান্ত্রিকের সঙ্গে মিলে মেয়েকে বলি, গ্রেফতার মা-সহ ৩

Online Desk এপ্রিল 2, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: ছেলে মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। আর তার জন্য তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন মা। কিন্তু তন্ত্রবিদ্যা চর্চাকারী তাঁকে জানান, সমস্যা থেকে মুক্তি পেতে হলে তাঁর কুমারী মেয়েকে বলি দিতে হবে। সেই কথা মতো তান্ত্রিকের সঙ্গে মিলে নাবালিকাকে খুন করলেন মা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগের কুসুম্ভা গ্রামে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত মা, তান্ত্রিক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাজারিবাগের পুলিশ সুপার অঞ্জনি অঞ্জন এবং হাজারিবাগের ডিআইজি অঞ্জনি ঝা সাংবাদিক বৈঠক করে তিন জনের গ্রেফতারের কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন অভিযুক্ত মা রেশমি দেবী, ৫৫ বছর বয়সী তান্ত্রিক শান্তি দেবী এবং ৪০ বছর বয়সী ভীম রাম। তাঁরা একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অঞ্জনি অঞ্জন জানান, রেশমির ছোট ছেলের কিছু মানসিক ও শারীরিক সমস্যা রয়েছে। তার আরোগ্যের জন্য রেশমি দেবী প্রায়ই স্থানীয় ‘তান্ত্রিক’ শান্তি দেবীর কাছে যেতেন। পুলিশ কর্তা জানান, ‘তান্ত্রিক মা-কে বলেছিলেন ছেলের সমস্ত রোগ নিরাময়ের জন্য এক কুমারী মেয়েকে বলি দিতে হবে।’ ২৪ মার্চ, অষ্টমীর রাতে, পুরো গ্রাম রাম নবমীর শোভাযাত্রাতে সামিল ছিল। সেই সময় শান্তি দেবীর বাড়িতে ওই নাবালিকাকে নিয়ে যায় রেশমি। সেখানে যায় ভীম রাম নামের এক ব্যক্তিও। অভিযোগে, শ্বাসরোধ করে হত্যা করে নাবালিকাকে খুন করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, তান্ত্রিক নাবালিকার গোপনাঙ্গে একটি কাঠের লাঠি ঢুকিয়ে দেয়, আর যজ্ঞের জন্য রক্ত ​​পেতে ভীম রাম তার মাথায় আঘাত করে। খুনের পর অপরাধ লুকাতে দেহ একটি বাগানে পুঁতে দেয় অভিযুক্তরা।

তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য তিন জন ধর্ষণের অভিযোগ করেছিল। কিন্তু ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টে তা প্রমাণিত হয়নি। পুলিশ কর্তা বলেন, ভীম রামের বিরুদ্ধে আরও দুজনের হত্যার অভিযোগ রয়েছে। সোমবার ঝাড়খণ্ড হাইকোর্ট হাজারিবাগের বিষ্ণুগড়ে মেয়েটিকে হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে। সেই সঙ্গে নোটিশ পাঠিয়েছে রাজ্য প্রশাসন ও পুলিশের ডিরেক্টর জেনারেলকে।

Post Views: 97

Continue Reading

Previous: বিহারের ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে, তথ্য দিয়ে পদ্মশিবিরের চক্রান্ত ফাঁস তৃণমূলের
Next: নির্বাচনের পর চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু, অনুমতি পুলিশের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.