Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিহারের ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে, তথ্য দিয়ে পদ্মশিবিরের চক্রান্ত ফাঁস তৃণমূলের

বিহারের ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে, তথ্য দিয়ে পদ্মশিবিরের চক্রান্ত ফাঁস তৃণমূলের

Online Desk এপ্রিল 2, 2026
bratya.jpg

ওঙ্কার ডেস্কঃ বিহারের ভোটার। কিন্তু নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। বিহারের ভোটার হয়েও বাংলার ভোটার তালিকায় নাম থাকা চার বিজেপি ভোটারের তথ্য তুলে ধরে বিজেপির চক্রান্ত ফাঁস করল তৃণমূল। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে এসে অবৈধভাবে মোদী শাহরা বাংলা দখল করতে চাইছে বলে তোপ দাগলেন ব্রাত্য বসু ও ডেরেক ও’ব্রায়েন।
বাংলায় ভুয়ো ভোটার ঢোকানো নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছে বাংলার শাসকদল। একই সঙ্গে দলের তরফে হুঁশিয়ারি দিয়ে ব্রাত্য বলেন, প্রতিটি ভুয়ো ভোটারকে ধরতে তৃণমূলের হাজার হাজার কর্মী বুথে বুথে কাজ করছেন।
বিজেপির নির্দেশে মহারাষ্ট্র, দিল্লির ভোটে ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচন করেছিল কমিশন। এমন তথ্য আগেই প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম ৬-এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে সওয়ালের সময় ভুয়ো ভোটারের তথ্য পেশ করেছে তৃণমূল। এবার বিহারের ভোটারের তথ্য তুলে ধরলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য দাবি করেন, যে ভুলগুলি নির্বাচন কমিশনের ধরার কথা সেগুলি তৃণমূলকে ধরতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার সতর্ক করেছেন। তারপরেও গাদা গাদা ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে।
ব্রাত্য বসু দাবি করেন, বিজেপি ভাবছে মমতা-অভিষেক দুজন সভা করছে, আমরা এই ফাঁকে নামগুলো মসৃণভাবে ঢুকিয়ে দেব। তবে আমরা সবাই সজাগ, সতর্ক আছি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন কমিশন যেভাবে বিজেপিকে জেতাতে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, সেই পথেই বাংলাতেও চেষ্টা হচ্ছে।

Post Views: 87

Continue Reading

Previous: অর্ধশতাব্দী পর চাঁদের পথে মানুষ!
Next: গোপনাঙ্গে কাঠের লাঠি, মাথায় আঘাত, তান্ত্রিকের সঙ্গে মিলে মেয়েকে বলি, গ্রেফতার মা-সহ ৩

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.