Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘অন্নপূর্ণাদের’ বীরাঙ্গনা হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, রাজ্যে নারী প্রকল্পের রূপরেখার মধ্যে সাংগঠনিক মজবুতিকরণের ইঙ্গিত

‘অন্নপূর্ণাদের’ বীরাঙ্গনা হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, রাজ্যে নারী প্রকল্পের রূপরেখার মধ্যে সাংগঠনিক মজবুতিকরণের ইঙ্গিত

Online Desk আগস্ট 18, 2026
sUVENDU.jpg

নিজস্ব সংবাদদাতা : যাঁরা অন্নপূর্ণার জন্য বিবেচিত হয়েছেন তাঁদের মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি, রানি শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বীরাঙ্গনা হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মহাজাতি সদনে্র মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা ও একাধিক নারীকল্যাণমুখী প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। সেইসঙ্গে যেসব অপশক্তি বা ‘টুকরে টুকরে গ্যাং’ দেশের অভ্যন্তরে থেকে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য অন্নপূর্ণাদের আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ‘অন্নপূর্ণা যোজনা’ ও একাধিক নারীকল্যাণমুখী প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন তিনি। তার সঙ্গে মহিলাদের দেশপ্রেমে উদবুদ্ধ করতে তিনি বলেন, যে অপশক্তি বা ‘টুকরে টুকরে গ্যাং’ দেশের অভ্যন্তরে থেকে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি, রানি শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। রাজ্যে বিজেপি সরকার যে নারীসুরক্ষার প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ এদিন তাঁর বক্তব্যে ফুটে ওঠে।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা-বোনেদের নিয়ে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ বা একটি সামাজিক গোষ্ঠী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। নারী অধিকার রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে তাঁদের সোচ্চার হতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, স্কিমে স্বচ্ছতা বজায় রাখতে আগামী ২০ অগস্ট থেকে একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে বিত্তশালী মহিলাদের এই সুবিধা ত্যাগ করে অন্য দুস্থ বোনদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আইসিডিএস ও আশা কর্মীদের বেতন এক ধাক্কায় ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রে গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্য বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। নারী নিরাপত্তায় বিশেষ ‘দুর্গা স্কোয়াড’ গঠনের পাশাপাশি পুলিশের দুটি নতুন মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। রাজ্যের ৬৫০টিরও বেশি থানায় চালু করা হয়েছে ‘মহিলা হেল্প ডেস্ক’। এছাড়াও আগামী মহালয়ার দিন থেকে চালু হচ্ছে সমন্বিত জরুরি নম্বর ‘১১২’। এরফলে উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো বিপদে পড়লে মহিলারা দ্রুত প্রশাসনিক সহায়তা পাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।

Post Views: 37

Continue Reading

Previous: মৃত্যুদণ্ডে আপাতত ফাঁসিই বহাল, বিকল্প পদ্ধতির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
Next: কেন্দ্রর খেল পুরস্কারে নেই কোন ক্রিকেটারের নাম

সম্পর্কিত গল্প

1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
sports.png

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকেই শ্রীলঙ্কা টেস্ট জিতে টার্গেট গিলের

Online Desk আগস্ট 19, 2026
1000230726.jpg

পাকিস্তানি চর রানা রউফের আরও এক সঙ্গী গ্রেফতার, রিষড়া থেকে ধরল এসটিএফ

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
1000366821.jpg

ক্ষেপণাস্ত্র হামলার জের, ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.