Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভেন্দুর মনোনয়ন যাত্রা ঘিরে কালীঘাটে উত্তেজনা, ছাদ খোলা গাড়ি থেকে নেমে পড়লেন শাহ

শুভেন্দুর মনোনয়ন যাত্রা ঘিরে কালীঘাটে উত্তেজনা, ছাদ খোলা গাড়ি থেকে নেমে পড়লেন শাহ

Online Desk এপ্রিল 2, 2026
suvendu-shah.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহের সঙ্গে সেই মনোনয়ন জমা দেওয়ার যাত্রা ঘিরে তুমুল বিশৃঙ্খলা দেখা গেল কালীঘাট চত্বরে। বিজেপি প্রার্থীর রোড শো কালীঘাটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছে পৌঁছতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

কালীঘাটে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরাও। যার ফলে উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে কর্তব্যরত পুলিশ। উত্তেজনার আবহে দেখা যায় ছাদ খোলা গাড়ি থেকে নেমে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি কনভয়ের অন্য একটি গাড়িতে চেপেই সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন। শাহকে পাশে নিয়েই মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এদিন তৃণমূল কর্মীদের বিক্ষোভ নিয়ে কিছু না বললেও শাহ বিদায়ী শাসকদলকে আক্রমণ শানান। ভবানীপুরে বিপুল ভোটে জিততে হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলার মানুষ বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে।’ উল্লেখ্য, শুভেন্দু অধিকারী আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দুটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন। একটি নন্দীগ্রাম এবং অপরটি ভবানীপুর। ভবানীপুর কেন্দ্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে বুধবার অমিত শাহকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অশিকারী।

Post Views: 113

Continue Reading

Previous: পুরোটা বিজেপির গেম প্ল্যান, মোথাবাড়ি কাণ্ডে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতার
Next: মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিকে শোকজ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.