Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুরোটা বিজেপির গেম প্ল্যান, মোথাবাড়ি কাণ্ডে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতার

পুরোটা বিজেপির গেম প্ল্যান, মোথাবাড়ি কাণ্ডে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতার

Online Desk এপ্রিল 2, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ ‘টোটালটাই অমিত শাহ করিয়েছি। পুরোটা বিজেপির গেম প্ল্যান।’ মালদহের মোথাবাড়িকাণ্ডে বিজেপির চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাগরদিঘির জনসভা থেক পদ্মশিবিরকে কড়া আক্রমণ করেন মমতা। পাশাপাশি অমিত শাহের ইস্তফা দাবি করেন। ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য নির্বাচন কমিশনের উপরই দায় চাপিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
ভোটার লিস্টে নাম না ওঠা নিয়ে বিক্ষোভ। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে বন্দি করে রাখা হয়েছিল বিচারপতিদের। গভীর রাতে তাদের উদ্ধার করা হয়। জাতীয় সড়ক অবরোধ করেছিলেন বিক্ষোভকারীরা। পরে সমস্যা সমাধানের আশ্বাসে রাস্তা অবরোধ তোলা হয়। সেই ঘটনার জল গড়ায় শীর্ষ আদালতে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে রাজ্যের মুখ্যসচিব, ডিজি-সহ শোকজ করা হয় মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকেও। মোথাবাড়িকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
কালিয়াচকে এত কিছুর পরও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, “নির্বাচন কমিশন এখানে রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। আমাকে কেউ খবর দেয়নি। নতুন মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। তিনি আমার সঙ্গে কথা বলেন না। রাতে একজন সাংবাদিকের কাছ থেকে আমি খবর পেলাম।”
বৃহস্পতিবার হাজরায় যখন শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক তখনই সাগরদিঘির সভা থেকে শাহকে টার্গেট করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, মোথাবাড়িতে টোটালটাই অমিত শাহ করিয়েছে। পুরোটা অমিত শাহের চক্রান্ত। রাজ্য সামলানো এত সহজ না। আমার হাতে আইন নেই এখন। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। যাঁরা এতদিন প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, তাঁদের তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। নিজেদের লোক বসিয়ে পরিস্থিতি সামলাতে পারেনি। বিচারপতিদের নিরাপত্তা দিতে পারেনি। এমন অপদার্থ নির্বাচন কমিশন আমি জীবনে দেখিনি।”

Post Views: 105

Continue Reading

Previous: সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৭ মহিলা শ্রমিকের
Next: শুভেন্দুর মনোনয়ন যাত্রা ঘিরে কালীঘাটে উত্তেজনা, ছাদ খোলা গাড়ি থেকে নেমে পড়লেন শাহ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.