Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের শহিদ দিবসে গণপরিবহণ কম রাস্তায়, উপচে পড়া ভিড় মেট্রোতে

তৃণমূলের শহিদ দিবসে গণপরিবহণ কম রাস্তায়, উপচে পড়া ভিড় মেট্রোতে

Online Desk জুলাই 21, 2025
Metro.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এসেছেন ধর্মতলায়। শহর কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকেও জোড়াফুল শিবিরের কর্মীরা সামিল হয়েছেন শহিদ দিবস উদযাপনে। আর এদিনই মহানগরের রাস্তায় দেখা গেল যানবাহন অপ্রতুলতার ছবি। বাসের সংখ্যা অন্যান্য দিনের থেকে অনেক কম দেখা গেল এদিন।
শহরের রাস্তায় দেখা গেল বাসে বাদুড়ঝোলা ভিড়। হাতে গোনা কয়েকটি বাস চলছে মধ্য কলকাতায়। শিয়ালদহ থেকে মৌলালির রাস্তায় যানজট তৈরি হয়েছে। রাস্তায় যানবাহন কম চলায় ভিড় উপচে পড়ছে মেট্রোতে। একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশ ব্যারিকেড করে দিয়েছে অনেক রাস্তায়। অন্য দিকে, সোমবার ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন দলের কর্মী সমর্থকরা। বিরোধীরাও এদিন নজর রাখবে মমতার ভাষণের দিকে। বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন তাই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের কর্মী সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
সোমবারই সমাজ মাধ্যমে তৃণমূল নেত্রী ১৯৯৩ সালে ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ জনের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানান। শহিদদের শ্রদ্ধা জানান দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Post Views: 168

Continue Reading

Previous: প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনার প্রয়াণে মুর্শিদাবাদের রাজনীতিতে শোকের ছায়া
Next: ইসকনের রেস্তরাঁয় মাংস ভক্ষণ! “ মুরগির মাংসটারও লজ্জা লাগছিল” কটাক্ষ বাদশার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.