Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ জানাল পুলিশ

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ জানাল পুলিশ

Online Desk জানুয়ারি 23, 2026
vidyasagar-setu.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুতে মেরামতির কাজ চলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প কোন কোন রুটে গন্তব্যে যাওয়া যাবে যাত্রীদের স্বার্থে সেই পথের কথা জানিয়েছে কলকাতা পুলিশ।

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ২৫ জানুয়ারি ভোর ৫টা থেকে রাত ৯টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে যানবাহন চলাচলের জন্য বিকল্প রুটের কথা ঘোষণা করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে আসা সমস্ত গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারে। আবার জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড দিয়ে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।

উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর শিলান্যাস করা হয়েছিল ১৯৭২ সালে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সেতুর শিলান্যাস করেছিলেন। ১৯৭৯ সালে নির্মাণ কাজ শুরু হয়। জার্মান সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার এই সেতুর নকশা তৈরি করেছিল। ১২১টি কেবলের ফ্যান অ্যারেঞ্জমেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে সেতুটি। কাজ শেষ হলে উদ্বোধন করা হয় ১৯৯২ সালে। ৩০ বছরের বেশি পুরনো এই সেতুর কয়েকটি কেবল খারাপ হয়ে যাওয়ায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে এই কাজের ব্যয় ৫৫ কোটি টাকা বলে ধরা হয়েছিল।

Post Views: 212

Continue Reading

Previous: আমেদাবাদের বিমানে শুরু থেকেই ছিল সমস্যা; দাবী আমেরিকার এক বিমান নিরাপত্তা সংস্থার
Next: বিজেপির সমর্থন নিয়ে নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হবেন তিনিই, দাবি হুমায়ুনের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.