Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপির সমর্থন নিয়ে নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হবেন তিনিই, দাবি হুমায়ুনের

বিজেপির সমর্থন নিয়ে নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হবেন তিনিই, দাবি হুমায়ুনের

Online Desk জানুয়ারি 23, 2026
humaun-kobir.jpg

ওঙ্কার ডেস্ক: আলাদাই মেজাজে আছেন হুমায়ুণ কবীর। ভোটের আগেই ফলাফল নিয়ে বিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। প্রকাশ্যে দাবি করলেন, ভোটে আমিই মুখ্যমন্ত্রীর মুখ হব।
বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ‘বিধানসভা নির্বাচনের পর আমিই মুখ্যমন্ত্রী হব। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, ১০০ থেকে ১১০ আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টিই হবে। আর বিজেপি যদি ৯৯ আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই।”
জেলা তৃণমূল হুমায়ুনের এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক বিজেপির হাতের পুতুল তা স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপির বি-টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। এমনকি
বিজেপির সঙ্গে তাঁর বোঝাপড়া আছে, তা আগেই প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।
কিন্তু তাঁকেই কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি? হুমায়ুন বলেছেন, “বিহারে নীতীশ কুমার তো দু’-দু’বার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ ৯৯ পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমিই ১৪৮ আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব।”

Post Views: 227

Continue Reading

Previous: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ জানাল পুলিশ
Next: জেলের মধ্যে প্রেম দুই খুনির, বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.