Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বি হারের পরে রেফারিকে একহাত বাগান কোচের

ডার্বি হারের পরে রেফারিকে একহাত বাগান কোচের

Online Desk জানুয়ারি 20, 2024
WhatsApp-Image-2024-01-20-at-13.32.53.jpeg

স্পোর্টস ডেস্ক : ডার্বি হার মোহনবাগানের। হতাশায় ডুবে সবুজ মেরুন সমর্থকেরা।৩-১ গোলে হার মেনে নিতে পারছে না মোহনবাগান সমর্থকেরা। অনেকে মনে করছে দিমিত্রি পেত্রাতোসের পেনাল্টি মিস ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা রেফারিকেই দায়ী করছেন।ক্লিফোর্ড ম্যাচের শেষে বলেন, “পেনাল্টি মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট।‌ পেনাল্টি ন্যায্য ছিল। রেফারি কেন ওটা বাতিল করল বুঝলাম না। ব্লাইন্ড সাইটে ওনার দেখার কোনও সম্ভাবনাই নেই। পেনাল্টি বাতিল না করা হলে হয়তো অন্যরকম হত।”
এছাড়া ক্লিফোর্ড বলেন, “আমরা সুযোগ তৈরি করছি। কিন্তু গোল করতে পারছি না। খেলায় এরকম হতেই পারে। তবে আমাদের দলে কিছু একটা সমস্যা হচ্ছে। এটা আমাদের সমাধান করতে হবে। শুধুমাত্র স্কোরিং সমস্যা নয়, বাকি কিছু সমস্যা আছে যেগুলো দ্রুত মেটাতে হবে। আশা করছি নতুন কোচ এই দিকগুলোতে নজর দেবে।”এদিন ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, “অনেক দিন ধরে টানা পরিশ্রমের ফল পেলাম আমরা। মোহনবাগানে যথেষ্ট ভাল ভাল খেলোয়াড় আছে। ওরা আজ অনেক সুযোগ তৈরি করেছে। কিন্তু আমাদের সৌভাগ্য ও দলের ছেলেদের চেষ্টায় সফল হতে পারেনি। একটা দুর্দান্ত ভাল দলকে হারিয়ে শেষ চারে ওঠার তৃপ্তিই আলাদা”। মাঠে উপস্থিত সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কোচ বলেন, “আমাদের সমর্থকেরা অসাধারণ। কলকাতা থেকে তো বটেই, দেশের আরও বিভিন্ন প্রান্ত থেকে ওরা আজা আমাদের হয়ে গলা ফাটাতে এসেছিল বলে শুনেছি। সমর্থকদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

Post Views: 66

Continue Reading

Previous: ডার্বি জিতে ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর কুয়াদ্রাতের মুখে মর্গ্যানের নাম
Next: ডার্বির নায়ক, কী বললেন ক্লেটন সিলভা পাখির চোখ করছেন সুপার কাপ ফাইনালকে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.