Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাস্তায় পড়ে শয়ে শয়ে ব্যালট, করন দর্শাতে বিডিওকে তলব করল হাই কোর্ট

রাস্তায় পড়ে শয়ে শয়ে ব্যালট, করন দর্শাতে বিডিওকে তলব করল হাই কোর্ট

Online Desk জুলাই 12, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ রাস্তার ধারে পড়ে শয়ে শয়ে ব্যালট পেপার। কারণ দর্শাতে বৃহস্পতিবার বেলা দুটোয় স্থানীয় বিডিওকে হাই কোর্টে হাজিরার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এদিন সকালে পড়ে থাকা সেই ব্যালট পেপার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রমান হিসেবে পেশ করে সিপিএম। উল্লেখ্য ভোট পরা সেই ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছিল। এই ঘটনায় বিষ্ময় প্রকাশ করে বিচারপতি সিনহা বলেন এতো ব্যালট পেপার কি করে রাস্তায় পাওয়া গেল ? তারপরই তাঁর নির্দেশ আদালতে এসে এর কারন দর্শাতে হবে হুগলির জাঙ্গিপাড়ার বিডিওকে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। সিপিএমের অভিযোগ ভোট গণনা চলার সময় কয়েকশ ব্যালট পেপার পাওয়া যায় হুগলির জাঙ্গিপাড়ার ডিএন হাই স্কুল সংলগ্ন রাস্তার ধার থেকে। প্রসঙ্গত সেখানেই গণনা হচ্ছিল। সিপিএম প্রার্থীর আরও অভিযোগ সব কটি ব্যালট পেপারেই প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছিল। ব্যালট পেপারে ভোটগুলি তিনিই পেয়েছিলেন। তাঁকে হারানোর জন্যই ব্যালট পেপারগুলি গণনাকেন্দ্রের জানলা দিয়ে রাস্তার ধারে ফেলে দেয় তৃণমূলের লোকজন। বুধবার সকালে বিষয়টি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী। শুনানি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তারপরই কারন দর্শাতে বৃহস্পতিবার বেলা দুটোয় জাঙ্গিপাড়ার বিডিওকে হাই কোর্টে হাজিরার নির্দেশ দেন বিচারপতি সিনহা। পাশাপাশি বিচারপতির নির্দেশ যে স্কুলে এই ভোট গণনা হয়েছে সেখানে যাঁরা, যাঁরা গণনার দায়িত্বে ছিলেন, দিতে হবে তাঁদের তালিকাও। আনতে হবে কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ।

Post Views: 96

Continue Reading

Previous: wb panchayat election 2023 ভাঙড় জুড়ে জারি ১৪৪ ধারা, চলছে ধরপাকড়
Next: লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন!

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.