Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৌদি আরবে বসে মনোনয়ন ! হাই কোর্টে রিপোর্ট জমা দিল কমিশন

সৌদি আরবে বসে মনোনয়ন ! হাই কোর্টে রিপোর্ট জমা দিল কমিশন

Online Desk জুলাই 4, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলি ট্রুথঃ সৌদি আরবে বসে মিনাখাঁয় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র কি করে জমা দিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাঁজি ? এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধীরা। গত শুক্রবার ৩ দিনের মধ্যে তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার সেই রিপোর্ট আদালতে জমা দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী এদিন আদালতে জানান আমরা তদন্ত করে ইতিমধ্যেই ওই ব্যক্তির মনোনয়ন বাতিল করেছি। রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলকারির আইনজীবী এজলাসে বলেন ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। এই ঘটনার তদন্ত প্রয়োজন। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তদন্ত প্রয়োজন। কমিশন বর্তমানে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে বটে তবে এই ঘটনা অনেক কিছু ইঙ্গিত করছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ জানাতে গেলে কেউ আমাদের অভিযোগ নেয়নি।
রাজ্যের আইনজীবী জানান সিঙ্গেল বেঞ্চ প্রথমে এটা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলো। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্তভার দেয়।
সব পক্ষের সওয়াল জবাব শুনে এই ঘটনা তদন্তযোগ্য অপরাধ বলেই মত দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির মন্তব্য রিটার্নিং অফিসারের কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক। যে ব্যক্তি এই মনোনয়নপত্র গ্রহন করেছিলেন তিনি বিষয়টিকে খুব ক্যাসুয়ালি নিয়েছেন। এমনকি স্ক্রুটিনিটাও ঠিক মতো হয়নি। এদিন সিসিটিভি সহ যাবতীয় নথি সংরক্ষণেরও নির্দেশ দেন তিনি। তবে এদিন ঘটনার তদন্তভার কোন সংস্থার হাতে যাবে তা নিয়ে কোনও নির্দেশ দেননি বিচারপতি সিনহা। ১৯ জুলাই মামলার পরবর্তী শুনানি।

Post Views: 107

Continue Reading

Previous: ভোটে তৃনমূলের কারচুপি রুখতে বিজেপি কর্মীদের দাওয়াই শুভেন্দুর
Next: #WBPanchayatElection2023 সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীঃ নির্দেশ আদালতের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.