Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ করতে হবে ওএমআর শিট, ববিতা সরকার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে

প্রকাশ করতে হবে ওএমআর শিট, ববিতা সরকার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে

Online Desk জুলাই 19, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ববিতা সরকারের করা মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ না করার আবেদন খারিজ করে দেয়। প্রসঙ্গত একই রায় দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান ববিতা সরকার সহ কর্মরত শিক্ষকদের একংশ। উল্লেখ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি হারান ববিতা সরকার। এরপরই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওএমআর শিট প্রকাশে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানান উদ্বিগ্ন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ওই তালিকা প্রকাশ হলে তাঁদের চাকরি চলে যেতে পারে।
এদিন পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি জানান পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে আদালত চোখ বুঝে থাকতে পারে না। এইক্ষেত্রেও কোর্ট সেটা অস্বীকার করতে পারে না।
তবে তালিকায় নাম প্রকাশের পর যদি কোনো শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে। তারপরেও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে। এসএসসি-র আবেদনে ২১ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময়ও এদিন বাড়িয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

Post Views: 94

Continue Reading

Previous: গণনা কেন্দ্রে ঢুকে হুমকি দেবার অভিযোগে মামলা তৃণমূল বিধায়ক যোগরঞ্জনের বিরুদ্ধে
Next: বিশ্বকাপের পরে ভারতের কোচ থাকবেন না দ্রাবিড়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.