স্পোর্টস ডেস্ক : ক্রমাগত খারাপ পারফরমেন্স ধরে নেওয়াই হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আগামী মরসুমে আর কোচ রাখবে না চন্দ্রকান্ত পন্ডিতকে। সেটাই সত্যি হলো। তবে চন্দ্রকান্ত নিজেই পদত্যাগ করেছেন। শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংসে আগামী আইপিএলে কোচিং স্টাফ হিসেবে দেখা যেতে পারে তাকে।২০২২ সাল থেকে নাইটদের হেড কোচের পদে ছিলেন রঞ্জিট্রফি জয়ী এই সফল কোচ। চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে মোট ৫৬টা ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। জিতেছে ২৮টা ম্যাচে। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা। তবে তখন মেন্টর হিসেবে দলের সঙ্গে ছিলেন গৌতম গম্ভীর।দলের চালকা শক্তি তার হাতেই ছিল।
কেকেআর ছেড়ে ভারতীয় দলের হেড কোচ হন গৌতম গম্ভীর। আইপি এল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, মিচেল স্টার্কদের ছেড়ে দেওয়ায় গত মরসুমে নাইটরা মুখ থুবড়ে পড়ে আজিঙ্ক রাহা নের ক্যাপ্টেন্সি তে। দলে পন্ডিতের কাজ নিয়ে অনেকে অখুশি ছিলেন। তবে এখন প্রশ্ন হচ্ছে এরপর নাইট শিবিরে কে নতুন কোচ হবেন ! প্রাক্তন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান,জাক কালিসদের নাম সামনে আসছে খুব তাড়াতাড়ি নতুন কোচের নাম জানা যাবে।
