Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার, আপত্তি জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের

‘শুভেন্দু ঘনিষ্ঠ’ ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার, আপত্তি জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের

Online Desk মার্চ 25, 2026
MAMATA-SHU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। ভোট ঘোষণা হোটেঈ রাজ্য প্রশাসনের খোলনলচে বদল করেছে কমিশন। সেই তালিকায় সদ্য যোগ হয়েছেন ৭৩ জন রিটার্নিং অফিসার। ভবানীপুরের রিটার্নিং অফিসারকে বদল করা নিয়ে ক্ষুব্ধ শাসক দল। ভবানীপুরের রিটার্নিং অফিসারকে সরিয়ে যাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে, সেই সুরজিৎ রায়ের নিয়োগ নিয়েই আপত্তি জানিয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের অভিযোগ, নতুন রিটার্নিং অফিসার সুরজিৎ রায় শুভেন্দু ঘনিষ্ঠ। সেই নিয়ে আপত্তি জানিয়ে ফের কমিশনে চিঠি লিখল তৃণমূল।
এবারে ভবানীপুর বাংলার হাই ভোল্টেজ আসন। কারণ, ভবানীপুরে এবারে বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার বিরোধী দলনেতা সম্মুখ সমরে। সেই আসনের রিটার্নিং অফিসার যদি কোনও প্রার্থীর ঘনিষ্ঠ হয় তাহলে রায়ের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কমিশনকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আগে নন্দীগ্রাম-২ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই ভোটের স্বচ্ছতা বজায় রাখতে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব থেকে ডিজি, সিপি বদল করেছে নির্বাচন কমিশন। ডিআইজি থেকে সিপি, ডিএম, রাজ্য পুলিশে একাধিক রদবদল করেছে কমিশন। শান্তিপূর্ণ ভোট করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।

Post Views: 96

Continue Reading

Previous: লারজানির পর নয়া নিরাপত্তা প্রধান মহম্মদ বাঘের; এই প্রাক্তন কামান্ডারকে খতম করতে তৎপর আমেরিকা-ইজরায়েল
Next: ট্রাম্পকে ইরানের ‘বিরাট উপহার’ কী? তেহরান পরমাণু অস্ত্র বানাবে না, জল্পনা কূটনৈতিক মহলে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.