প্রয়াত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “মঙ্গলবার দুপুরে রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায় ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার কৃতজ্ঞ। গভীর শোকের মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।”
সাম্প্রতিক কালে বিভিন্ন অনুষ্ঠানে রানি ও তাঁর পরিবারের সঙ্গে প্রায়ই দেখা যেত কৃষ্ণাকে। মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বহুবার বলেছেন রানি। বাংলা চলচ্চিত্রজগতের সঙ্গেও যোগ ছিল কৃষ্ণার। একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত শিল্পী ছিলেন।
রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব এসেছিল তাঁর বাবার বন্ধু, প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, মায়ের পরামর্শেই তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন। রানি বলেন, “মা হয়তো আমাদের আর্থিক পরিস্থিতি কিছুটা ভাল করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের আশা ছিল, আমি ভাল কাজ করলে তা পরিবারের সকলের জন্য ভাল হবে।”