Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • নিষিদ্ধ শব্দবাজি রুখতে এবার QR কোডের সাহায্য, লালবাজারের বড় পদক্ষেপ কালীপুজোর আগে

নিষিদ্ধ শব্দবাজি রুখতে এবার QR কোডের সাহায্য, লালবাজারের বড় পদক্ষেপ কালীপুজোর আগে

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T134207.636.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: কালীপুজো ও দীপাবলির আগে সবুজ বাজির মোড়কে নিষিদ্ধ শব্দবাজি পাচার রুখতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এবার বৈধ বাজি চেনাতে QR কোড চালু করল লালবাজার।

কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের তৈরি এই QR কোড স্ক্যান করলেই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে ১৭০০টি বৈধ সবুজ বাজির নামের তালিকা। ফলে মাঠে থাকা পুলিশকর্মী থেকে সাধারণ ক্রেতা, সকলেই সহজে বুঝতে পারবেন কোন বাজিটি আসল সবুজ বাজি আর কোনটি নকল। লালবাজারের দাবি, নকল বাজি ধরতে এই কোড বড় হাতিয়ার হবে।

শুধু পুলিশের হাতেই নয়, শহরের সমস্ত বাজি বাজারে বিভিন্ন জায়গায় লাগানো থাকবে এই QR কোড, যাতে ক্রেতারা কেনার সময়ই যাচাই করে নিতে পারেন।

পাশাপাশি শহরের সীমান্তবর্তী এলাকায় দিন-রাত চলছে নাকা চেকিং। বাজি বাজার ছাড়া অন্য কোথাও বাজি বিক্রি নিষিদ্ধ, তাই কালীপুজোর সময় গজিয়ে ওঠা অস্থায়ী দোকানগুলির ওপরও নজর রাখছে পুলিশ। সচেতনতা বাড়াতে প্রায় ৯০ হাজার পোস্টার ও লিফলেট ছাপিয়েছে লালবাজার, যা বাংলা, ইংরেজি ও হিন্দি তিন ভাষায় শহরের দশটি ডিভিশনে পাঠানো হচ্ছে।

পোস্টারে স্পষ্ট বলা হয়েছে, চার মিটার দূরত্বে সর্বাধিক ১২৫ ডেসিবেল শব্দের সবুজ বাজি এবং ৯০ ডেসিবেল আলোর বাজি ফাটানো যাবে।

পুলিশের আশঙ্কা, বৈধ সবুজ বাজির তালিকায় থাকা ‘সাউন্ড অ্যান্ড ফ্লাওয়ার পট’ বা শুধু ‘সাউন্ড’ লেখা বাজির মোড়ক ব্যবহার করেই বাইরে থেকে নকল শেল ও জোরালো শব্দবাজি শহরে ঢোকানোর চেষ্টা হতে পারে। সেই পাচার রুখতেই শহরজুড়ে আগাম নজরদারি শুরু হয়েছে।

Continue Reading

Previous: জনগণনার জেরে পিছোতে পারে ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! মার্চে পরীক্ষার ভাবনা
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026

You may have missed

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.