Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • শিয়ালদহের দক্ষিণ শাখায় ধস, দীর্ঘক্ষণ অচল থাকল লাইনের একাংশ

শিয়ালদহের দক্ষিণ শাখায় ধস, দীর্ঘক্ষণ অচল থাকল লাইনের একাংশ

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-70.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় ধস নামল। যার জেরে রেললাইনের একটি অংশ পুরোপুরি অচল হয়ে পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্টেশন লাগোয়া একটি পুরনো নিকাশি নালা ভেঙে রেললাইনের উপর পড়ে বলে জানা গিয়েছে। এর জেরে লাইনের নীচে থাকা একটি জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ইঞ্জিনিয়াররা।

এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন বলে খবর মেলেনি। রেল আধিকারিকদের বক্তব্য, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে তেমন প্রভাব পড়েনি। যদিও ধসের জেরে ঘটনাস্থলের কিছুটা আগে তিনটি ট্রেন পরপর দাঁড়িয়ে যায়। অফিস টাইমে ট্রেন চলাচল আংশিক ব্যাহত হতে পারে, এই আশঙ্কায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। তবে রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গত রবিবার ওই নিকাশি নালায় প্রথমবার ধস নামে। গত দু’দিনে মেরামতির কাজ না হওয়ায় ধস আরও বাড়ে এবং মঙ্গলবার সকালে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। সোমবার রাত থেকেই যৌথভাবে মেরামতির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা ও রেল।

Continue Reading

Previous: ২৪ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২টি রাশির ভাগ্য, প্রেম, অর্থ ও কর্মজীবনের রাশিফল :
Next: ঘরেই ঝটপট বানিয়ে ফেলুন তিন রকমের সুস্বাদু মোমো! সহজ উপকরণে রেস্তোরাঁর স্বাদ এবার আপনার রান্নাঘরেই :

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.