Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২০১৯ এর থেকে প্রসূন বেশি ভোটে জিতবে, সুর নরম বাবুনের

২০১৯ এর থেকে প্রসূন বেশি ভোটে জিতবে, সুর নরম বাবুনের

Online Desk এপ্রিল 8, 2024
WhatsApp-Image-2024-04-08-at-12.19.54.jpeg

নিজস্ব প্রতিনিধিঃ গত মাসে তৃণমূল কংগ্রেস তাঁদের লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিতর্ক শুরু হয়। হাওড়া থেকে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায় ফের ভোটের টিকিট পাওয়ায় মমতা বন্দোপাধ্যায়ের ছোট ভাই তথা মোহনবাগান ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় ওরফে বাবুনকে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন প্রসূনকে প্রার্থী করায়। এরপর মমতা বন্দোপাধ্যায় তার ভাইয়ের উদ্দেশ্য কড়া বার্তা দেন। এরপরে জল্পনা চলছিল স্বপন আর প্রসূনের সম্পর্ক নিয়ে। যদিও মহামেডান ক্লাবের ইফতার পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গেলো। গল্প করতে। যদিও কতটা বরফ গলল বলা সম্ভব নয়। কারণ প্রসূন বন্ধুত্বর হাত বাড়ালেও স্বপন বন্দোপাধ্যায়ের থেকে কিন্তু তেমন কোনো বার্তা পাওয়া গেলো না। এদিন প্রসূন বললেন,’বাবুন খুব ভালো ছেলে মোহনবাগানের জন্য আমরা এক। ও যদি আমার হয়ে ভোটে কাজ করে করুক। অসুবিধা তো কিছুই নেই।’ এরপরে প্রসূন বললেন,’আমি জিতব সেই বিষয়ে আশাবাদী আমি। কারণ প্রচুর কাজ করেছি হাওড়ায়।’এখন যে খেলার মাঠে গড়াপেটা হচ্ছে সেটা আমি জিতলে সাংসদে তুলবো। এই জিনিস মেনে নেওয়া যায় না।’ এদিকে স্বপন বন্দোপাধ্যায় বললেন,’প্রসূন ব্যানার্জী আগেরবারের থেকে বড়ো ব্যবধানে জিতবে মিলিয়ে রাখুন। মমতা বন্দোপাধ্যায়ের কাজ উন্নয়নের উপর ভর করেই জিতবে।’ তাহলে কি বাবুন প্রচার করবেন প্রসূনের হয়ে! তার কথায়, এখনও সময় আছে ভোটের।আমি এখন কিছু বলব না যা বলার সঠিক সময়ে বলব।’ এদিন মহামেডান ক্লাবের ইফতারে যেমন প্রাক্তন ফুটবলার কর্মকর্তারা আসেন তেমনই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও এলেন।

Post Views: 95

Continue Reading

Previous: বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় সমর্থকদের উৎসর্গ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের
Next: “আরাবুলকে ফাঁসাচ্ছেন শওকত হাইকোর্টে মামলা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.