Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আর নয় অন্যায়,কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুরু করলো নজরদারি রাজ্য নির্বাচন কমিশনে

আর নয় অন্যায়,কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুরু করলো নজরদারি রাজ্য নির্বাচন কমিশনে

Online Desk জানুয়ারি 3, 2024
ec.png

ত্রয়ণ চক্রবর্ত্তী : রাজ্য নির্বাচন কমিশনকে এবার নজরদারি শুরু করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রতিদিনের রিপোর্ট পাঠাতে হবে। সপ্তাহে সপ্তাহে আইন-শৃঙ্খলার রিপোর্ট দিতে হবে। ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য নির্বাচন অধিকর্তাকে।

জেলায় জেলায় কোন হিংসার ঘটনা ঘটলেই রিপোর্ট দিতে হবে জাতীয় নির্বাচন কমিশন কে। প্রত্যেক সপ্তাহের আইন-শৃঙ্খলার রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশন কে দিতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দুপুরে ১টা থেকে। সেই বৈঠকেই এই নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বছরের শুরুতেই লোকসভা ভোট প্রস্তুতি নিয়ে জেলাশাসক দের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। নির্ভুল ভোটার তালিকা যাতে তৈরি হয় সেই বিষয়েও জেলাশাসকদের ফের সতর্ক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর আগের নির্বাচনগুলিতে কোন জায়গায় হিংসা, কোন বুথে ৯০% এর বেশি ভোট, কোথায় কোথায় প্রাণহানির ঘটনা, তার তথ্য তৈরি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।তার ভিত্তিতে লোকসভা ভোটে তৈরি হবে রাজ্যের “স্পর্শকাতর অঞ্চল”। ভোট কেন্দ্র গুলোর কি পরিস্থিতি, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী স্কুল গুলোর পরিকাঠামো ঠিকঠাক আছে নাকি তাও খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকদের দেওয়া হল এদিনের বৈঠকে। প্রায় দেড় ঘন্টা জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

Post Views: 72

Continue Reading

Previous: আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, ক্রিকেট শেষ বেলায় জানালেন ওয়ার্নার
Next: ভদ্রেশ্বরে রং তুলি আর হাজার ক্যানভাসের আর্ট একাডেমি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.