Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • Lok Sabha Election 2024 যত কান্ড কোচবিহারে

Lok Sabha Election 2024 যত কান্ড কোচবিহারে

Online Desk এপ্রিল 19, 2024
22_COB.png

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম দফায় ভোট দান সম্পন্ন। দেশ জুড়ে ভোট হল ১০২টি কেন্দ্রে। নির্বাচনকে ঘিরে বড় গন্ডোগোলের খবর না থাকলেও, দিন ভর খবরের শিরনামে কোচবিহার লোকসভা কেন্দ্র। ভোট শুরুর থেকে শেষ পর্যন্ত একের পর এক অশান্তির খবর এসেছে কোচবিহার থেকে।
এক নজরে কোচবিহার লোকসভা কেন্দ্র
কোচবিহারের চান্দামারী অঞ্চলের রাজপুরে শুক্রবার রাতে আক্রান্ত হন বিজেপির বুথ সভাপতি। সকাল থেকেই উত্তেজনা চান্দামারীতে।
কোচবিহারের মাথাভাঙ্গায় ভোটের ডিউটিতে এসে মৃত্যু হলো কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। মৃত জওয়ানের নাম নিলেস কুমার নিলু (৪২)। তিনি বিহারের বাসিন্দা।
সাত সকালেই তুফানগঞ্জের হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
চান্দামারিতে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনহাটার ২ ব্লকের শালমারার বিজেপি নেতা তরণীকান্ত বর্মন গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।
তুফানগঞ্জের ২২৬ এবং ২২৭ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি দিয়েছে বিজেপির লোকজন। এমনকি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও।
রাজাখোড়া গ্রামে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। দিনহাটার ভেটাগুড়ির খারিজা বালাডাঙায় রাস্তার ধারে উদ্ধার তাজা বোমা। কোচবিহার-১ এর ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারিতে তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তুলল বিজেপি। সেখানেও এদিন সকালে নয়টি তাজা বোমা উদ্ধার । শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত ভোটার। বিনোদ সরকার নামে এক ভোটার জখম হয়েছেন বলে অভিযোগ। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গণ্ডগোল শুরু হয়। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।
ভেটাগুড়ির উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল হলেন মহিলারা। এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।

Post Views: 115

Continue Reading

Previous: ভোট বঙ্গে হিংসার হটস্পট সেই কোচবিহার !
Next: পদ্মর ভোট কাটতে কি বামেই ভরসা জোড়া ফুলের?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.