Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের মুখে চার জেলাশাসককে সরালো নির্বাচন কমিশন

ভোটের মুখে চার জেলাশাসককে সরালো নির্বাচন কমিশন

Online Desk মার্চ 21, 2024
eci.png

প্রদীপ কুমার মাইতি : সোমবারই বদলি করা হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। অন্তর্বর্তী ডিজি করা হয় বিবেক সহায়কে। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে বদলি করে সঞ্জয় মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের নতুন ডিজি করা হয়। ভোটের আগে এই বদলি নিয়ে রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। সেই রেশ কাটার আগেই বৃহস্পতিবার সকালে বদলি করা হল রাজ্যের চার জেলার জেলাশাসককে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমদের।
বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি। পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে ছিলেন বিধান রায়। ঝাড়গ্রামের ডিএম ছিলেন সুনীল আগরওয়াল এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে ছিলেন তনভির আফজল। নির্বাচন কমিশন এই চারজনকে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে।

উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয় গুজরাট, পঞ্জাব ও ওড়িশার বিভিন্ন জেলার একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। সেই আবহেই রাজ্য পুলিশের ডিজি ও বিভিন্ন জেলার জেলাশাসকদের বদলির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকের পরেই এই বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Post Views: 92

Continue Reading

Previous: দক্ষিণ বারাসাতে প্রতিমা মণ্ডলের প্রচার
Next: আফগানিস্তান আমরা উভয় একে অপরের সম্পর্কে জানি :সুনীল

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.