Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপিঃ মমতা

লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপিঃ মমতা

Online Desk আগস্ট 3, 2023
mamara-pc-at-nabanna.png

সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ আগামী লোকসভা নির্বাচনে জিততে ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে বিজেপি! বৃহস্পতিবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এক ভার্চুয়াল কর্মসূচিতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিক বৈঠকে বিজেপিকে নিশানা করেন মমতা।
লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার পরিকল্পনা কষছে বিজেপি, নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমাদের হাতে কিছু তথ্য প্রমাণ এসেছে। তা নিয়ে india alliance’র বৈঠকে আলোচনা হবে বলে জানান মমতা।
সাংবাদিক বৈঠক থেকে মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপির অভিধান সন্ত্রাসের অভিধান। ওদের অভিধানে হিংসা ছাড়া কোনও কথা নেই। ওরা হিংসার আশ্রয় নেবে আর সব কিছুকে গেরুয়া করে দেবে।
মমতা অভিযোগের সুরে আরও বলেন, তিনি রেলমন্ত্রী থাকার সময় যে স্টেশনগুলিকে মডেল স্টেশন করেছিলেন, সেগুলিকেই গেরুয়া রঙ করে উন্নয়নের কথা বলা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, গেরুয়া ত্যাগের প্রতীক। বিজেপি সেই গেরুয়াকে হিংসার প্রতীক করে তুলছে। প্রসঙ্গত এদিন নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল কর্মসূচীতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

Post Views: 106

Continue Reading

Previous: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের ২০০ তম টি২০ম্যাচে নামছে ভারত
Next: মমতার হাতেই ডুরান্ড উদ্বোধন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.