Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিন ধর্মে প্রেম পূর্ণতা পায়নি, মুর্শিদাবাদে আত্মঘাতী যুগল

ভিন ধর্মে প্রেম পূর্ণতা পায়নি, মুর্শিদাবাদে আত্মঘাতী যুগল

Online Desk অক্টোবর 16, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁদের দুজনের ধর্ম ছিল আলাদা। কিন্তু প্রেম তো মানে না জাত ও ধর্মের সীমানা। মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী পঞ্চায়েতের বাসিন্দা শাহবাজ হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্থানীয় দ্রোণী দাসের। সমাজ ও পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চাকরির চেষ্টা করছিলেন ওই যুবক। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় অবশেষে অবসাদে আত্মঘাতী হলেন তিনি। আর প্রেমিকের এই পরিণতির খবর পাওয়ার পর আত্মহত্যার পথ বেছে নিলেন দ্রোণীও।

স্থানীয় সূত্রে খবর, শাহবাজ হোসেনের বয়স ২৪ বছর। দ্রোণী দাস ২২ বছরের তরুণী ছিলেন। দুজনেই জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজে পড়তেন। শাহবাজ ওই কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। দ্রোণীর সঙ্গে তাঁর ক্রমে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সম্পর্ক গড়ায় প্রেমের সম্পর্কে। তিন বছর ধরে চলছিল তাঁদের সম্পর্ক। কিন্তু এ কথা জানাজানি হতে দুই পরিবার বিষয়টি মেনে নেয়নি। তাঁদের মেলামেশা বন্ধ করে দেওয়া হয়। দু’জনেই সিদ্ধান্ত নেন স্বাবলম্বী হয়ে তাঁরা একসঙ্গে ঘর বাঁধবেন। কিন্তু রবিবার সাব-ইনস্পেক্টর পদে লিখিত পরীক্ষা দেন শাহবাজ। সেই পরীক্ষা ভাল না হওয়ায় অবসাদগ্রস্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। যুবকের দেহ উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্য দিকে প্রেমিক আত্মহত্যা করেছেন এই খবর পৌঁছয় পাশের গ্রামে দ্রোণীর বাড়িতে। খবর পেয়ে সেখানে যেতে চেয়েছিলেন তরুণী। কিন্তু অভিযোগ, তাতেও বাধা দেয় তাঁর পরিবার। তাঁকে বাড়িতে আটকে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। মঙ্গলবার সকলের নজর এড়িয়ে দোতলার ঘরে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দ্রোণীও। দুজনের দেহ ময়নাতদন্ত করা হয়। সোমবার রাতেই গ্রামে কবরস্থ করা হয় শাহবাজকে। আর বুধবার দ্রোণীর নিথর দেহ সৎকার করা হয় আজিমগঞ্জ শ্মশান ঘাটে। পুলিশের তরফে জানানো হয়েছে, দু’টি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Post Views: 79

Continue Reading

Previous: বাংলার মুখ্যমন্ত্রীর কথা মেনেই কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর পথে ইন্ডিগো!
Next: বিহার বিধানসভার নির্বাচনের প্রার্থী ঘোষনা এনডিএ-এর; ১০১টি আসনে লড়বেন তাঁরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.