Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলার মুখ্যমন্ত্রীর কথা মেনেই কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর পথে ইন্ডিগো!

বাংলার মুখ্যমন্ত্রীর কথা মেনেই কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর পথে ইন্ডিগো!

Online Desk অক্টোবর 16, 2025
mamata.jpg

ওঙ্কার ডেস্ক: বিমানযাত্রীদের জন্য সুখবর ইন্ডিগো এয়ারলায়েন্স। চলতি মাসেই চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। বছর শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কলকাতা-লন্ডন রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো এয়ারলায়েন্স। এখন আপাতত মুম্বই হয়ে লন্ডন পৌঁছতে হবে যাত্রীদের। অক্টবরের ২৬ তারিখ থেকে এই পরিষেবার সুবিধা পাবেন যাত্রীরা। মাত্র ২২ হাজার টাকা খরচ করে যাওয়া যাবে লন্ডন। ইন্ডিগো সুত্রে জানা গেছে, কলকাতা থেকে লন্ডনগামী এবং লন্ডন থেকে কলকাতার বিমান, দুই রুটেই চলবে বিমান।
এতদিন কলকাতা থেকে সরাসরি লন্ডন যাওয়ার কোন বিমান না থাকায় দেশের অনান্য বন্দর থেকে লন্ডনগামী বিমান নিতে হত যাত্রীদের। নাহলে কলকাতা থেকে মধ্য প্রাচ্যের কোনো দেশ যেমন, দুবাই কাতার থেকে বিমান পাল্টতে হত যাত্রীদের। এতে বেশ সময় নষ্ট হত তাদের। কলকাতা থেকে সরাসরি বিমান সুবিধা পেলে সময় সাশ্রয় হবে অনেকটা।
কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান চালু করার আর্জি নিয়ে লন্ডনের হাই কমিশনের কাছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর কথায়, “বাংলা বেশি দূরে নয়, কলকাতা থেকে লন্ডনের সরাসরি বিমান হলে ভালো হয়”। তিনি আরও জানান, “এবিষয়ে ইউকে-র অ্যাম্বাস্যাডরের সঙ্গে আলোচনায় বসব, তাঁকে জানাব এই পথে বিমান চলাচল করলে সুবিধা হবে যাত্রীদের”। আগে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে যাতায়ত করতে হত। ভারতের নিজস্ব এয়ারলায়েন্স থেকে যাতায়াত করতে সুবিধাই হবে দেশের যাত্রীদের।
মার্চ মাসে বিদেশ সফরের বণিকসভাতেও কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর অনুরোধ করেছিলেন মমতা। ব্রিটিশ এয়ারওয়েজকে এই নিয়ে ভাবনা চিন্তা করার আর্জিও জানিয়েছিলেন। শহর থেকে সরাসরি লন্ডনের বিমান চালু করলে জ্বালানীতে বিশেষ ছাড়ের কথাও জানিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা থেকে লন্ডনগামী সরাসরি বিমান পরিষেবা চালু করলে জ্বালানিতে ছাড় দেওয়া হবে”। তিনি বিমান পরিবহন সংস্থা গুলিকে আশস্ত করেন, “কলকাতা থেকে লন্ডনগামী বিমান চালু হলে যাত্রীদের অভাব হবে না। একটিও সিট খালি থাকবে না প্লেনে”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রককে উল্লেখ করে বলেন, “আগে এই বিমান পরিষেবা ছিল। আমার ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না”। তিনি আরও জানান, “এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে”। তিনি জানান যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পর ব্রিটিশ এয়ারওয়েজ এগিয়ে আসে। এবার সেই পথেই এগোচ্ছে ভারতের বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো।

Post Views: 170

Continue Reading

Previous: হট্টগোলের কালীপুজোয় ব্যাঙ্গালুরুতে বাংলার দীপাবলি ! পুজোর সঙ্গে ভোগ, সাংস্কৃতিক পরিবেশনা
Next: ভিন ধর্মে প্রেম পূর্ণতা পায়নি, মুর্শিদাবাদে আত্মঘাতী যুগল

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.