Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • নুঙ্গির বাজি শিল্পে সিঁদুরে মেঘ

নুঙ্গির বাজি শিল্পে সিঁদুরে মেঘ

Online Desk আগস্ট 30, 2023
budgebudge-Fir-cracker.jpg

সঞ্জয় মাঝিঃ ওঁরা ঘর পোড়া গরু, তাই কোথাও বাজি কারখানায় বিস্ফোরণের কথা শুনলেই আশঙ্কায় কাঁপেন। মাস তিনেক আগে মহেশতলার চিংড়িপোতায় বাজির দোকানে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। তারপর পুলিশের অতি তত্পরতায় বন্ধ হয়ে গিয়েছিল কারবার। অনেক কাঠখড় পুড়িয়ে ফের ব্যবসা শুরু করেছিলেন অনেকে, কিন্তু তারমধ্যেই ঘটে গেল দত্তপুকুরের নীলগঞ্জ রোডে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। মৃত্যু হয় প্রায় দশজনের। আর এতেই আশঙ্কায় দিন গুনছেন মহেশতলার বাজি ব্যবসায়ী ও কারিগরেরা। ফের বন্ধ হয়ে যাবে না তো তাদের কারবার।
ওঁরা জানেন সামান্য অসতর্কতা মানেই নিশ্চিত মৃত্যু। তবু সব জেনে শুনেও বাজি তৈরি করেন ওঁরা। আর না করে করবেনই বা কি ? পাপী পেট কা সওয়াল। তাই বিপদ জেনেও বাজি তৈরি করেন মহেশতলা, বজবজ, নুংগি এলাকার কয়েক হাজার মানুষ। কারণ বাজি তৈরি না করলে খাবেন কি ? সামনেই দুর্গা পুজো এবং কালী পুজো, বছরের এই সময়টাই বাজি তৈরির পিক সিজন, কিন্তু দত্তপুকুরের নীলগঞ্জ রোডে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর ফের বাজি তৈরির উপর নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসবে না তো তাঁদের উপর, এমনই আশঙ্কায় দিন গুনছেন বাজি শিল্পের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন মুক্তি, নাসিমা মল্লিকরা।
মাস তিনেক আগে মহেশতলার চিংড়িপোতায় বাজির দোকানে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। তারপর পুলিশের অতি তত্পরতায় বন্ধ হয়ে গিয়েছিল কারবার। অনেক কাঠখড় পুড়িয়ে ফের ব্যবসা শুরু করেছিলেন অনেকে, কিন্তু তারমধ্যেই ঘটে গেল দত্তপুকুরের নীলগঞ্জ রোডে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। মৃত্যু হয় প্রায় দশজনের। আর তারপরই পুলিশ প্রশাসন এসে সরকারি লাইসেন্সপ্রাপ্ত বাজির দোকানও বন্ধ করে দেয়। এতেই আশঙ্কায় দিন গুনছেন মহেশতলার বাজি ব্যবসায়ী ও কারিগরেরা। ফের বন্ধ হয়ে যাবে না তো তাদের কারবার।
মহেশতলায় বাজি তৈরির হাব তৈরি করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জমি চিহ্নিত করার কাজও চলছিল। কিন্তু আপাতত সব দশ বাও জলে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখের দিকেই তাকিয়ে বাজি শিল্পের সঙ্গে জড়িত মহেশতলা, বজবজ, নুংগি এলাকার কয়েক হাজার মানুষ।

Post Views: 72

Continue Reading

Previous: দুর্গাপুরে গড়ি দুর্ঘটনায় আহত সাদার্ন কর্তারা
Next: বিগ বি-র বাড়িতে মমতা

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.