Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহেশতলায় সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত পাঁচজন

মহেশতলায় সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত পাঁচজন

Online Desk জুন 15, 2024
t.jpeg

ওঙ্কার ডেস্ক: সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত পাঁচ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপাল নগর সরকার পাড়ার একটি আবাসনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকাই বিস্ফোরণের কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। বাড়ির মালিকের দাবি, শনিবার সকাল ৭:১৫ নাগাদ ফ্ল্যাটের চার তলায় একজন মহিলা ঠাকুর ঘরে ধূপ জ্বালায় সেই থেকে বারান্দায় থাকা একটি সিলিন্ডারে আগুন লেগে যায়। পরিবারের লোকের বক্তব্য সিলিন্ডারটি রিজার্ভ ছিল পুরো ভর্তি কিন্তু ওই সিলিন্ডার থেকে যে গ্যাস লিক করছে সেটা পরিবারের লোকজন বুঝতে পারিনি।ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। রাস্তা সংকীর্ণ হবার জন্য দমকলের ইঞ্জিন ঢুকতে বেগ পায় বলে দাবি দমকল কর্মীদের।অবশ্য দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এলাকায়।আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের শরীর প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।

Post Views: 104

Continue Reading

Previous: বসিরহাটে গুলিবিদ্ধ তৃনমূল নেতা
Next: শান্তনু ঠাকুরের স্ত্রীকে বাগদার প্রার্থী হিসাবে মানতে নারাজ বিজেপির একাংশ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.