Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহম্মদ সেলিম সম্ভবত মুর্শিদাবাদ জিতে নিচ্ছেন

মহম্মদ সেলিম সম্ভবত মুর্শিদাবাদ জিতে নিচ্ছেন

Online Desk মে 7, 2024
20240507_194559.jpg

নিজস্ব প্রতিনিধি: মহম্মদ সেলিম সম্ভবত মুর্শিদাবাদ আসনটা বার করে নিচ্ছেন। দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ী হতে পারেন কংগ্রেসের ঈশাখান।জোটের পক্ষে তৃতীয় দফার ভোটে ইতিবাচক টেক আওয়ে বলতে এটাই। তৃণমূলের টিকিটে গতবারের বিজয়ী সাংসদ‌‌ খলিলুর রহমান জঙ্গীপুর আসনটা ভোটের শেষে ধরে রাখার ব্যাপারে মোটামুটি নিশ্চিত। বিজেপির এই দফায় একমাত্র সান্তনা হতে পারে মালদাহ উত্তর আসন। যেখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু লড়ছেন তাঁর সাংসদ পদ এই কেন্দ্রে ধরে রাখবার জন্য।৮০ শতাংশের কাছাকাছি ভোট হয়েছে। মুর্শিদাবাদ ও মালদার দু একটা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে রাজ্যে এই দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ।যদি সেলিম এবং ইশা খান তাদের আসন সত্যি বার করে নিতে পারেন, তাহলে জোট রাজনীতি তথা বাম কংগ্রেস ২০২৬ এর আগে বঙ্গের রাজনীতিতে অনেকটা প্রাসঙ্গিক হয়ে উঠবে। দ্বিতীয়ত মুর্শিদাবাদের সেলিম যেভাবে প্রতিরোধে নেতৃত্ব দিয়েছেন সেটা যাদবপুর দমদম শ্রীরামপুর আসানসোলে সিপিআইএমের কমরেডদের উদ্দীপিত করবে সন্দেহ নেই।
মুর্শিদাবাদে আগামী লড়াই বহরমপুরে। যেখানে রাজ্যের কংগ্রেস সুপ্রিম ও অধীর চৌধুরীকে লড়তে হবে নিজের দুর্গ রক্ষাকরবার লড়াই।
লড়াইতে চাপ আছে। তবে বহরমপুরের চালু প্রবাদ এবং চাপের মুখেই নাকি দাদা ভালো লড়েন। উল্লেখ্য মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রর নির্বাচন ঘিরে মঙ্গল বার সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি হয় একাধিক এলাকায়। এদিন সকাল থেকেই বোমাবাজি শুরু হয় রানি নগর এবং হরিহরপাড়ায়। পরিস্থিতির উপর নজর রাখতে এদিন সকাল থেকেই পথে ছিলেন মহম্মদ সেলিম ।প্রথমেই তিনি খবর পান রানিনগনের ৩৪ নং বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। মার খেয়ে ওই এজেন্ট কলাবাগানে লুকিয়ে পড়েন। প্রথমে তিনি সেখানে যান। এর পরই গোপীনাথপুর শিশু শিক্ষাকেন্দ্রের বুথের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন। কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন সেলিম। অবশেষে ওই ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করা হয়। এর পরই পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ সেখানে গিয়ে , বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় বলেই অভিযোগ। পালটা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিমও। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগও উঠেছে। মহম্মদ সেলিমের দাবি, লোচনপুরে বুথে অবৈধ জমায়েত করা হয়েছে। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এছাড়াও ডোমকোল থানার বসন্তপুর স্কুলে ভোটারদের মারধোর করার অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে। শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে গুধিয়া হাই মাদ্রাসায়।বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।অপরদিকে রানিনগরে এক তৃনমূল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে বাম – কংগ্রেসের বিরুদ্ধে

Post Views: 89

Continue Reading

Previous: চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ
Next: রবি-স্মরণের মাঝেই জনসংযোগ তাপসের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.